বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

সরকারি জমি দখল করে তৃণমূল অফিস, ভাঙার নির্দেশ মহকুমাশাসকের

সরকারি জমি দখল করে তৃণমূল অফিস, ভাঙার নির্দেশ মহকুমাশাসকের

৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রাজনৈতিক দলের পার্টি অফিস হলেও রেয়াত করা হবে না বেআইনি নির্মাণকে। জলপাইগুড়ি শহরের বুকে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় ভেঙে ফেলার কড়া নির্দেশ দিলেন জলপাইগুড়ির মহকুমাশাসক (SDO)। স্টেশন রোডে অবস্থিত এই কার্যালয়টি আগামী ৭ দিনের মধ্যে গুঁড়িয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই মহকুমাশাসকের দপ্তর থেকে একটি লিখিত নির্দেশিকা জারি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গেছে, জলপাইগুড়ির স্টেশন রোডের ওই গুরুত্বপূর্ণ সরকারি জমিটি বেশ কিছুদিন ধরে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল। সেখানে তৃণমূলের একটি পাকা দলীয় কার্যালয় গড়ে ওঠে। এই নিয়ে স্থানীয় স্তরে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল। সম্প্রতি বিষয়টি মহকুমাশাসকের নজরে আসার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। নথিপত্র খতিয়ে দেখে নিশ্চিত হওয়া যায় যে, জমিটির কোনও বৈধ কাগজপত্র নেই। এর পরেই আইন মেনে আগামী এক সপ্তাহের মধ্যে ওই কাঠামোটি সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার বা ভেঙে ফেলার কড়া চরমসীমা বেঁধে দেওয়া হয়েছে। রাজনৈতিক মহলের মতে, সরকারি জমি জবরদখল মুক্ত করার ক্ষেত্রে প্রশাসনের এই কড়া অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাজ্যে পালাবদলের পর সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা তৃণমূলের পার্টি অফিস নিয়ে প্রশ্ন ওঠে। বেশ কয়েকবার প্রশাসনিক আধিকারিকরাও ওই পার্টি অফিসে গিয়ে সরেজমিনে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখেন। যদিও ওই পার্টি অফিসের জায়গা নিজেদের বলে দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হন এক তৃণমূল কর্মী। তবে সেই মামলা ধোপে টেকেনি বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

পানাগড়ে হোটেলে অভিযান, মিলল মেয়াদ উত্তীর্ণ পানীয়

পানাগড়ে হোটেলে অভিযান, মিলল মেয়াদ উত্তীর্ণ পানীয়

৯ সেপ্টেম্বর, ২০২৬
বারবার লোডশেডিং কেন, প্রশ্ন বিক্ষুব্ধদের

বারবার লোডশেডিং কেন, প্রশ্ন বিক্ষুব্ধদের

৯ সেপ্টেম্বর, ২০২৬
লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, গুরুতর আহত তিন

লরির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, গুরুতর আহত তিন

৮ সেপ্টেম্বর, ২০২৬
এবারও ২০ শতাংশ হারেই বোনাস পাবেন শ্রমিকরা

এবারও ২০ শতাংশ হারেই বোনাস পাবেন শ্রমিকরা

৮ সেপ্টেম্বর, ২০২৬
নেপালের হড়পা বানে নিখোঁজ ঘরের ছেলে, বুকভরা উদ্বেগ নিয়ে কাঠমাণ্ডু রওনা দিলেন স্বজনরা

নেপালের হড়পা বানে নিখোঁজ ঘরের ছেলে, বুকভরা উদ্বেগ নিয়ে কাঠমাণ্ডু রওনা দিলেন স্বজনরা

৮ সেপ্টেম্বর, ২০২৬
সেরা গ্রামের তকমা সার, দু’বছরেও বড়নগরের পর্যটন পরিকাঠামো তৈরি হয়নি

সেরা গ্রামের তকমা সার, দু’বছরেও বড়নগরের পর্যটন পরিকাঠামো তৈরি হয়নি

৮ সেপ্টেম্বর, ২০২৬
নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে ১২ বছরের কিশোরী,এখনও নিখোঁজ

নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে ১২ বছরের কিশোরী,এখনও নিখোঁজ

৭ সেপ্টেম্বর, ২০২৬
বিশেষভাবে সক্ষমদের বৃত্তি নিশ্চিত করতে তৎপর জেলা পরিদর্শক

বিশেষভাবে সক্ষমদের বৃত্তি নিশ্চিত করতে তৎপর জেলা পরিদর্শক

৭ সেপ্টেম্বর, ২০২৬
উধাও কালীঘাটের মা কালীর ভল্টের চাবি, সরব সাবর্ণ পরিবার

উধাও কালীঘাটের মা কালীর ভল্টের চাবি, সরব সাবর্ণ পরিবার

৭ সেপ্টেম্বর, ২০২৬
তারাপীঠে চালু হল ডিজিটাল ভিআইপি কুপন ব্যবস্থা, আজ থেকেই অনলাইনে বুকিং

তারাপীঠে চালু হল ডিজিটাল ভিআইপি কুপন ব্যবস্থা, আজ থেকেই অনলাইনে বুকিং

৬ সেপ্টেম্বর, ২০২৬
৬৫ ঘণ্টা পর ফরাক্কায় সচল ডাউন লাইন

৬৫ ঘণ্টা পর ফরাক্কায় সচল ডাউন লাইন

৬ সেপ্টেম্বর, ২০২৬