বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে ১২ বছরের কিশোরী,এখনও নিখোঁজ

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬
নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে ১২ বছরের কিশোরী,এখনও নিখোঁজ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, মাড়গ্রাম: বীরভূমের মাড়গ্রাম থানার অন্তর্গত দুনিগ্রাম গ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামে বাসিন্দা। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রাঙ্খণী নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ। আনুমানিক ১২ বছরের কিশোরী। সোমবার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীতে তিনজন মিলে  স্নান করতে গিয়ে আচমকাই একজন  জলে তলিয়ে যায় । খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। এখনও পর্যন্ত তার কোনও সন্ধান পাওয়া যায়নি।

বাড়ি গোপালপুর গ্রামে, পোস্ট দুনিগ্রাম, থানা মাড়গ্রাম, জেলা বীরভূম। নিখোঁজ কিশোরীর সন্ধানে তল্লাশি চলছে। ঘটনা স্থলে মাড়গ্রাম থানার পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, প্রশাসনের পক্ষ থেকে নদীতে স্পীড বোর্ডে ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।