বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

তারাপীঠে চালু হল ডিজিটাল ভিআইপি কুপন ব্যবস্থা, আজ থেকেই অনলাইনে বুকিং

প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬
তারাপীঠে চালু হল ডিজিটাল ভিআইপি কুপন ব্যবস্থা, আজ থেকেই অনলাইনে বুকিং
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: মা তারার দর্শনে ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে তারাপীঠ মন্দিরে আজ, রবিবার থেকে চালু হল ডিজিটাল ভিআইপি কুপন ব্যবস্থা। এতদিন ৫০০ টাকার ভিআইপি দর্শনের জন্য কাগুজে কুপন সংগ্রহ করতে হলেও এবার নির্দিষ্ট মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করার সুবিধা পাবেন ভক্তরা।

আসন্ন কৌশিকী অমাবস্যাকে সামনে রেখে প্রশাসন ও মন্দির কমিটির বৈঠকের পর এই নতুন ব্যবস্থা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে ৫০০ জন ভক্তের জন্য অনলাইন ভিআইপি টিকিট বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। পরবর্তীতে ভক্তদের সুবিধার কথা মাথায় রেখে টাইম স্লট বুকিংয়ের সুবিধাও যুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

ডিজিটাল ব্যবস্থার ফলে কাগুজে কুপনের ঝামেলা কমবে এবং ভিআইপি দর্শনের ক্ষেত্রে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ। আজ থেকেই এই পরিষেবা চালু হওয়ায় ভক্তদের মধ্যেও খুশির আবহ তৈরি হয়েছে।

ডিজিটাল ব্যবস্থার ফলে কাগুজে কুপনের ঝামেলা কমবে এবং ভিআইপি দর্শনের ক্ষেত্রে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ। আজ থেকেই এই পরিষেবা চালু হওয়ায় ভক্তদের মধ্যেও খুশির আবহ তৈরি হয়েছে। রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা, রামপুরহাটের মহকুমা শাসক, এসডিপিও, মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক, সেবায়েতবর্গ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এই পরিষেবার উদ্বোধন করেন।