বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

ভাগীরথীতে স্নান করতে নেমে নিখোঁজ দুই কিশোর, শান্তিপুরে তীব্র চাঞ্চল্য

ভাগীরথীতে স্নান করতে নেমে নিখোঁজ দুই কিশোর, শান্তিপুরে তীব্র চাঞ্চল্য

১৪ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ ভাগীরথী নদীতে স্নান করতে নেমে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। শনিবার দুপুর নাগাদ কালনা ফেরিঘাটের ঠিক উল্টোদিকে, নদীয়ার শান্তিপুরের নৃসিংহপুর স্নানঘাট এলাকায় জলের তোড়ে তলিয়ে যায় দুই কিশোর। এই ঘটনার পর থেকেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ দুই কিশোরের পরিচয় জানা গিয়েছে। তারা হলো আকাশ শেখ (১৮) এবং বাপি শেখ (১৫)। দুজনেই নদীয়ার শান্তিপুর শহরের বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে প্রচণ্ড গরমে স্বস্তি পেতে নৃসিংহপুর স্নানঘাটে ভাগীরথী নদীতে স্নান করতে নেমেছিল ওই দুই কিশোর। কিন্তু নদী গর্ভের তীব্র স্রোত ও জলের গভীরতা বুঝতে না পেরে তারা আচমকাই তলিয়ে যেতে শুরু করে। ঘাটে থাকা অন্যান্যরা বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। নিখোঁজ দুই কিশোরের সন্ধানে নদীতে স্পিডবোট ও ডুবুরি নামিয়ে জোর কদমে তল্লাশি চালানো হচ্ছে। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত এখনও আকাশ ও বাপির কোনো হদিস মেলেনি। পরিবারের সদস্যরা ঘাটের পাড়ে এসে কান্নায় ভেঙে পড়েছেন। নদীর গভীর স্রোতের কারণে উদ্ধারকাজে বেশ বেগ পেতে হচ্ছে বলে জানা গিয়েছে।

ক্লাস চলাকালীন মোবাইল ঘাঁটলেই কড়া শাস্তি, প্রাথমিকের শিক্ষকদের জন্য নির্দেশিকা 

ক্লাস চলাকালীন মোবাইল ঘাঁটলেই কড়া শাস্তি, প্রাথমিকের শিক্ষকদের জন্য নির্দেশিকা 

১৩ জুন, ২০২৬
গলসিতে সিপিএমের অভিযান

গলসিতে সিপিএমের অভিযান

১৩ জুন, ২০২৬
গোঁফ-চুল কেটে ভোলবদল করেও শেষরক্ষা হলো না, গ্রেপ্তার দুর্নীতির মাস্টারমাইন্ড স্বপন

গোঁফ-চুল কেটে ভোলবদল করেও শেষরক্ষা হলো না, গ্রেপ্তার দুর্নীতির মাস্টারমাইন্ড স্বপন

১৩ জুন, ২০২৬
খড়গপুর-মোরগ্রাম করিডরের জন্য জমি হস্তান্তর, গতি পেল প্রকল্প

খড়গপুর-মোরগ্রাম করিডরের জন্য জমি হস্তান্তর, গতি পেল প্রকল্প

১২ জুন, ২০২৬
পার্টি অফিস পুনরুদ্ধার

পার্টি অফিস পুনরুদ্ধার

১২ জুন, ২০২৬
বিজেপি নেতাকে ঘিরে চোর স্লোগানে উত্তপ্ত এলাকা

বিজেপি নেতাকে ঘিরে চোর স্লোগানে উত্তপ্ত এলাকা

১২ জুন, ২০২৬
বহরমপুরে পথ দুর্ঘটনায় আহত ৬ স্কুল ছাত্রী, ২ জনের অবস্থা গুরুতর  

বহরমপুরে পথ দুর্ঘটনায় আহত ৬ স্কুল ছাত্রী, ২ জনের অবস্থা গুরুতর  

১২ জুন, ২০২৬
রাণীনগরে ফের বড় সাফল্য! পিস্তল-সহ গ্রেফতার ১

রাণীনগরে ফের বড় সাফল্য! পিস্তল-সহ গ্রেফতার ১

১২ জুন, ২০২৬
বসিরহাট ও বারুইপুরে অভিযান

বসিরহাট ও বারুইপুরে অভিযান

১১ জুন, ২০২৬
কবজি ডুবিয়ে ভুরিভোজ, বিড়ি খেয়ে বাসন মেজে চম্পট চোর!

কবজি ডুবিয়ে ভুরিভোজ, বিড়ি খেয়ে বাসন মেজে চম্পট চোর!

১১ জুন, ২০২৬
মৃত ব্যক্তির ক্ষতিপূরণের টাকাও আত্মসাৎ করেছেন তৃণমূল প্রধান!

মৃত ব্যক্তির ক্ষতিপূরণের টাকাও আত্মসাৎ করেছেন তৃণমূল প্রধান!

১১ জুন, ২০২৬