বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

দিল্লির ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদে পথ অবরোধ

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬
দিল্লির ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদে পথ অবরোধ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: বুধবার সকাল থেকেই রঘুনাথগঞ্জে জমায়েত করতে থাকেন কংগ্রেস কর্মীরা। দিল্লিতে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে টেনে-হিঁচড়ে আটক করার প্রতিবাদেই এই কর্মসূচি।

রঘুনাথগঞ্জ বিধানসভা কংগ্রেসের নেতৃত্বে মিছিল শুরু হয়। এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে মিছিল পৌঁছায় সম্মতিনগর মোড়ে। সেখানেই বিক্ষোভকারীরা হঠাৎ জঙ্গিপুর-লালগোলা সড়ক অবরোধ করে বসেন।

অবরোধের জেরে দুই দিকেই যান চলাচল থমকে যায়। রাস্তায় আটকে পড়ে অ্যাম্বুলেন্স সহ বহু গাড়ি। বিক্ষোভকারীরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় স্লোগান দেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। প্রায় ৩০ মিনিট আলোচনার পর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। 

পুলিশের আশ্বাসের পর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, গণতন্ত্রের উপর আক্রমণ মানা হবে না। প্রয়োজনে ভবিষ্যতে আরও বড় আন্দোলন হবে।