বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, তীব্র আতঙ্ক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ডানকুনিতে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, তীব্র আতঙ্ক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ভরসন্ধ্যায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে চলল গুলি! একই সঙ্গে তাঁর ব্যাগ ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতীরা। রবিবার রাতে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি জেলার ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের ৯ নম্বর রেলগেট এলাকায়। আক্রান্ত ব্যবসায়ীর নাম পার্থ দাস। প্রকাশ্য রাস্তায় এই সশস্ত্র হামলার ঘটনায় গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার বাসিন্দাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পার্থবাবুর ৯ নম্বর রেলগেট এলাকাতেই একটি সোনার দোকান রয়েছে। প্রতিদিনের মতো রবিবার রাতেও সাড়ে ১০টা নাগাদ দোকান বন্ধ করে তিনি মোটরবাইকে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। মোটরবাইকের পিছনে বসেছিলেন তাঁর স্ত্রী। কিছু দূর যাওয়ার পরই দুটি মোটরবাইকে করে পাঁচ জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁদের পথ আটকায়।
অভিযোগ, দুষ্কৃতীরা সজোরে ধাক্কা মেরে দম্পতিকে মোটরবাইক থেকে ফেলে দেয়। পার্থবাবু ও তাঁর স্ত্রী রাস্তার পাশে নর্দমার উপর পড়ে যান। সেই সুযোগে দুষ্কৃতীরা ব্যবসায়ীর হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পার্থবাবু বাধা দিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই তাঁকে লক্ষ্য করে পরপর দু’রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই স্বর্ণ ব্যবসায়ী। একটি গুলি তাঁর পাশ দিয়ে গিয়ে লাগোয়া একটি বাড়ির দেওয়ালে বিঁধে যায়। এরপরই ব্যবসায়ীর স্ত্রীর মোবাইল এবং কিছু টাকা থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।
গুলি চলার বিকট শব্দে স্থানীয় বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডানকুনি থানার পুলিশ। স্রেফ ছিনতাইয়ের উদ্দেশ্যেই এই হামলা নাকি এর পিছনে অন্য কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করেছে পুলিশ।

আরও খবর