বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ভূয়ো শংসাপত্র রুখতে রাজ্যজুড়ে পুলিশি তল্লাশি

প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬
ভূয়ো শংসাপত্র রুখতে রাজ্যজুড়ে পুলিশি তল্লাশি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রাজ্যজুড়ে বিপুল পরিমাণ ভুয়ো জন্ম ও মৃত্যু শংসাপত্র (বার্থ অ্যান্ড ডেথ সার্টিফিকেট) ইস্যু করার জালিয়াতি চক্র রুখতে একযোগে বড়সড় অভিযানে নামল পুলিশ। বৃহস্পতিবার বীরভূমের সিউড়ি ও দুবরাজপুর পুরসভা সহ জেলার একাধিক পঞ্চায়েত কার্যালয়ে এই তল্লাশি অভিযান চালানো হয়। বেআইনি কারবারের মূল শিকড় উপড়ে ফেলতে পশ্চিমবঙ্গ জুড়ে আজ পর্যন্ত নথিভুক্ত হওয়া সমস্ত জন্ম ও মৃত্যুর রেকর্ড এবং রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রশাসন সূত্রের খবর, চক্রের মাধ্যমে অসাধু উপায়ে প্রচুর ভুয়ো সার্টিফিকেট দেওয়ার যে গুরুতর অভিযোগ উঠেছিল, তার তদন্তের স্বার্থেই এই নথিপত্র নিজেদের হেফাজতে নিচ্ছে পুলিশ। সিউড়ি পুরসভার 'বার্থ অ্যান্ড ডেথ' রেজিস্ট্রার শিবপ্রসাদ মণ্ডল জানিয়েছেন, উচ্চপর্যায়ের প্রশাসনিক নির্দেশিকা দেখিয়েই পুলিশ আজ পুরসভা ও পঞ্চায়েতগুলিতে এসে প্রথম থেকে এখন পর্যন্ত ইস্যু করা সমস্ত রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করছে।
তদন্তকারী আধিকারিকদের মতে, সরকারি পোর্টাল ও জালিয়াতির ব্যাকডোর ব্যবহার করে এই বেআইনি শংসাপত্রগুলি তৈরি করা হচ্ছিল। সমস্ত নথি খতিয়ে দেখে এই চক্রের নেপথ্যে থাকা প্রভাবশালীদের চিহ্নিত করাই এখন পুলিশের মূল লক্ষ্য। রাজ্যজুড়ে এই নজিরবিহীন তল্লাশি অভিযান এবং সমস্ত রেকর্ড বাজেয়াপ্ত করার ঘটনায় প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও জেলা খবর