জেলা
মেমারিতে বুলডোজার নামিয়ে উচ্ছেদ অভিযান! জবরদখল মুক্ত করে সচল করা হলো নিকাশি ড্রেন
প্রকাশিত: ২৩ জুলাই, ২০২৬
নূর আহমেদ,মেমারি: বর্ষায় শহরের জলজট রুখতে কড়া পদক্ষেপ নিল মেমারি প্রশাসন। বুধবার পুলিশের উপস্থিতিতে বিভিন্ন এলাকায় বুলডোজার চালিয়ে ফুটপাত ও ড্রেনের ওপর গড়ে ওঠা বেআইনি দখলদারি সরানো হলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিকাশি নালার ওপর বেআইনি স্ল্যাব ও দোকান থাকায় ড্রেন পরিষ্কার করা যাচ্ছিল না। ফলে সামান্য বৃষ্টিতেই রাস্তায় জল জমে চরম ভোগান্তি হচ্ছিল। ব্যবসায়ীদের আগে থেকে সচেতন করা হলেও বেআইনি নির্মাণ না সরায় এদিন প্রশাসন সরাসরি উচ্ছেদ অভিযানে নামে।
জেসিবি দিয়ে স্ল্যাব ভেঙে ফেলে ড্রেনের জমে থাকা পলি পরিষ্কারের কাজ শুরু হয়েছে। বর্ষার আগেই ড্রেন দখলমুক্ত ও নিকাশি সচল করার এই প্রশাসনিক পদক্ষেপে খুশি এলাকার বাসিন্দারা।

