বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

তিলে তিলে জমানো কয়েনে ১.৬০ লক্ষ টাকার গাড়ি! তারাপীঠের প্রসাদ

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬
তিলে তিলে জমানো কয়েনে ১.৬০ লক্ষ টাকার গাড়ি! তারাপীঠের প্রসাদ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: তিলে তিলে জমানো ৫ ও ১০ টাকার কয়েন দিয়েই নিজের স্বপ্নের মোটরসাইকেল কিনলেন বীরভূমের তারাপীঠের এক বাসিন্দা।নাম শ্রীকান্ত লেট। জীবিকা হিসেবে তারাপীঠ মন্দিরের চত্বরের ওপর অবস্থিত প্রসাদের দোকানে কাজ করেন তিনি। দীর্ঘদিন ধরে শখের গাড়ি কেনার জন্য অল্প অল্প করে কয়েন জমাচ্ছিলেন।

অবশেষে জমানো সেই কয়েন নিয়ে টোটো ভাড়া করে তারাপীঠ থেকে মল্লারপুরে পৌঁছন তিনি। বস্তায় করে কয়েন নিয়ে মোটরসাইকেলের শোরুমে ঢোকার পর কয়েনগুলি ঢেলে শুরু হয় গোনা। বেশ কয়েকজন মিলে দীর্ঘ সময় ধরে সেই কয়েন গুনে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা পাওয়া যায়।

গ্রাহকের দীর্ঘদিনের সঞ্চয় এবং দূর থেকে গাড়ি কিনতে আসার বিষয়টি বিবেচনা করে শোরুম কর্তৃপক্ষ কয়েনের বিনিময়েই মোটরসাইকেল দিতে রাজি হয়। অবশেষে তিলে তিলে জমানো অর্থ দিয়ে নিজের পছন্দের গাড়ি কিনতে পেরে আনন্দে আত্মহারা তারাপীঠ থানার এলাকার বাসিন্দা।

কয়েনে ১ লক্ষ ৬০ হাজার টাকার গাড়ি কেনার এই ঘটনা রীতিমতো নজর কেড়েছে।

আরও খবর