বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদীর

প্রকাশিত: ১ অক্টোবর, ২০২৬
ট্রাম্পের সঙ্গে ফোনে কথা মোদীর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: ভারত ও আমেরিকার মধ্যেকার বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের ‘দ্বন্দ্বমধুর’ আবহের মাঝেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর দফতর (PMO) একটি বিবৃতিতে জানিয়েছে, দুই দেশের ‘সামগ্রিক আন্তর্জাতিক কৌশলগত অংশীদারিকে’ আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুই নেতাই তাঁদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করতে নিয়মিত ও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ব্যাপারেও তাঁরা সম্মত হয়েছেন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও মোদী ও ট্রাম্পের মধ্যে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়েছে।

এই ফোনালাপের পর সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, গুরুত্বপূর্ণ প্রযুক্তি এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেছি। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়েও আমাদের মধ্যে মতবিনিময় হয়েছে, যার মধ্যে বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার চলমান উদ্যোগও রয়েছে।”

তবে দুই রাষ্ট্রপ্রধানের এই ফোনালাপ ও বিবৃতির পরেই মোদীকে তীব্র নিশানা করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। দলের প্রবীণ মুখপাত্র জয়রাম রমেশ সরাসরি কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী এই বৈঠকের যে বিবরণ বা ব্যাখ্যা দিয়েছেন, তাতে সাধারণ ভারতবাসীর স্বার্থের মূল বিষয়গুলির কোনও উল্লেখই নেই। কংগ্রেসের দাবি, রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে আমেরিকার নিষেধাজ্ঞা ও শুল্কের হুঁশিয়ারি, ভারত-ইরান সম্পর্ক, ভারতীয় পেশাদারদের জন্য মার্কিন ভিসা সমস্যা এবং সাম্প্রতিক পহেলগাম জঙ্গি হামলার মতো অত্যন্ত সংবেদনশীল ও জরুরি বিষয়গুলি কেন প্রধানমন্ত্রীর বিবৃতিতে এড়িয়ে যাওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে। বিরোধীদের মতে, দ্বিপাক্ষিক সম্পর্কের জটিল দিকগুলি আড়াল করতেই এই ‘ফলপ্রসূ’ আলোচনার বয়ান তৈরি করা হয়েছে।

আরও খবর