বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

সোনম ওয়াংচুকের সমর্থনে শেখর সুমন

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬
সোনম ওয়াংচুকের সমর্থনে শেখর সুমন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: 'সব জীবন্ত লাশের ভিড়ে উনিই একমাত্র জীবিত মানুষ'শিক্ষা সংস্কারক তথা সমাজকর্মী সোনম ওয়াংচুকের আমরণ অনশন আন্দোলনকে জোরালো সমর্থন জানালেন অভিনেতা শেখর সুমন। শনিবার সকালে দিল্লির যন্তর মন্তরে অনশনরত ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দিল্লি পুলিশ তাঁকে সফদরজং হাসপাতালে ভর্তি করে। ঠিক তার কয়েক ঘণ্টা আগেই সম্প্রচারিত ‘শেখর টুনাইট’ টক-শো-তে ওয়াংচুকের আন্দোলন নিয়ে সরব হন শেখর।

দেশের শিক্ষা ব্যবস্থা ও প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২০ দিনেরও বেশি সময় ধরে অনশনে বসেছেন সোনম ওয়াংচুক। তাঁর এই দীর্ঘ লড়াই ও আন্দোলনের প্রতি কেন্দ্রের উদাসীনতা এবং নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন শেখর সুমন।নিজের জনপ্রিয় শো ‘মুভার্স অ্যান্ড শেকার্স’-এর আধুনিক সংস্করণ ‘শেখর টুনাইট’-এর উদ্বোধনী মনোলগে সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় ইস্যু নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করতে দেখা যায় শেখরকে। শনিবারের পর্বেও তিনি শিক্ষা ব্যবস্থার অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হন এবং সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে বলেন, "চারপাশের সব জীবন্ত লাশের ভিড়ে সোনম ওয়াংচুকই একমাত্র মানুষ, যিনি সত্যিই বেঁচে আছেন।"