জেলা
নেশামুক্ত যুবসমাজের অঙ্গীকারে মানকর কলেজ
নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় সরকারের যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের নির্দেশানুযায়ী আজ, ২১ সেপ্টেম্বর ২০২৬, মানকর কলেজের NSS Unit-I এবং Regional Directorate of NSS, Kolkata, Ministry of Youth Affairs and Sports, Government of India-এর উদ্যোগে অনুষ্ঠিত হল “Nasha Mukt Yuva for Viksit Bharat Sankalp Abhiyan”। পশ্চিমবঙ্গের নির্বাচিত মাত্র ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে মানকর কলেজ এই গুরুত্বপূর্ণ কর্মসূচি আয়োজনের জন্য নির্বাচিত হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় একমাত্র মানকর কলেজই এই কর্মসূচি আয়োজনের সুযোগ পেয়েছে—যা কলেজের NSS-এর ধারাবাহিক সামাজিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডের একটি উল্লেখযোগ্য স্বীকৃতি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, State Youth Officer শ্রী শৈলেশ কুমার রাই এবং MY Bharat, Purba Bardhaman-এর DYO শ্রী সুজন ঠাকুর। কর্মসূচির অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হয় Signature Campaign, Pledge Taking Ceremony এবং Youth-led Dialogue Session। তরুণ প্রজন্মকে নেশার ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং একটি নেশামুক্ত, সুস্থ ও দায়িত্বশীল যুবসমাজ গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে মানকর কলেজের NSS Unit-I-এর স্বেচ্ছাসেবকেরা অংশগ্রহণ করেন। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল তাঁদের পরিবেশিত Street Play—“Nasha Mukt Yuva”, যার মাধ্যমে নেশার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং নেশামুক্ত ভারত নির্মাণে যুবসমাজের সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার শক্তিশালী বার্তা ছড়িয়ে দেওয়া হয়। একটি অঙ্গীকার, একটি প্রজন্ম, একটি স্বপ্ন— নেশামুক্ত যুবসমাজ, বিকশিত ভারত।

