বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত সদস্যকে পোলে বেঁধে মারধর

টাকা আত্মসাতের অভিযোগে পঞ্চায়েত সদস্যকে পোলে বেঁধে মারধর

২৪ নভেম্বর, ২০২৬

নিজস্ব সংবাদদাতা, কালনা: পাওনা টাকা ফেরত না দেওয়া এবং সরকারি প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে এক পঞ্চায়েত সদস্যকে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠল। সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনা-১ ব্লকের কাঁকুড়িয়া পঞ্চায়েত এলাকায়। আক্রান্ত নেতার নাম সুমিত ঘোষ। স্থানীয় সূত্রে খবর, তিনি ওই পঞ্চায়েতের তৃণমূল সদস্য। ঘটনার খবর পেয়ে কালনা থানার বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে তাঁকে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিগত দিনে এলাকায় যথেষ্ট প্রভাবশালী ছিলেন সুমিত। শুধুমাত্র একজন পঞ্চায়েত সদস্য হওয়া সত্ত্বেও তাঁর কথাতেই পঞ্চায়েতের সমস্ত কাজকর্ম চলত। সেই সময় গ্রামের বহু মানুষের কাছ থেকে নানা কাজের নাম করে টাকা নিলেও তিনি তা ফেরত দেননি বলে দাবি গ্রামবাসীদের। পাশাপাশি, পঞ্চায়েতের মিনি সেচ প্রকল্পের টাকাও তিনি নয়ছয় করেছেন বলে অভিযোগ উঠেছে। কিন্তু তাঁর দাপটের কারণে এতদিন ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাননি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যে পালাবদলের পর থেকেই বেশ কিছুদিন এলাকাছাড়া ছিলেন ওই নেতা। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন। এরপরেই গ্রামের একাংশ তাঁর কাছে নিজেদের পাওনা টাকা এবং মিনি সেচ প্রকল্পের খরচের হিসাব চাইতে শুরু করেন। সোমবার সকালে একদল গ্রামবাসী তাঁর কাছে টাকা ও হিসাব চাইলে বচসা শুরু হয়। অভিযোগ, টাকা ফেরত দেওয়ার বদলে সুমিত গ্রামবাসীদের উদ্দেশে আজেবাজে মন্তব্য করেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন উপস্থিত জনতা। উত্তেজনা ছড়িয়ে পড়লে তাঁকে মারধর করা হয় এবং একটি পোলে বেঁধে রাখা হয় বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বুলবুলিতলা ফাঁড়ির পুলিশ। পুলিশ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ওই পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করেন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে অভিযুক্ত নেতার তরফে এই অভিযোগের বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

মার্চেই আধুনিক ক্যানসার চিকিৎসা উত্তরবঙ্গ মেডিক্যালে, আসছে নতুন যন্ত্রপাতি

মার্চেই আধুনিক ক্যানসার চিকিৎসা উত্তরবঙ্গ মেডিক্যালে, আসছে নতুন যন্ত্রপাতি

২৩ নভেম্বর, ২০২৬
ভাগীরথীর ঘাটে গড়িয়ে নামল চালকবিহীন টোটো, ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ার

ভাগীরথীর ঘাটে গড়িয়ে নামল চালকবিহীন টোটো, ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ার

২১ নভেম্বর, ২০২৬
জলঙ্গি পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই, উদ্ধার পিস্তল

জলঙ্গি পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার দুই, উদ্ধার পিস্তল

২০ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটির জেলায় শুরু হয়েছে রহস্য রোমাঞ্চ চলচ্চিত্রের কাজ

রাঙ্গামাটির জেলায় শুরু হয়েছে রহস্য রোমাঞ্চ চলচ্চিত্রের কাজ

২০ নভেম্বর, ২০২৬
নিম্নচাপের ভ্রুকুটি, ফসল বাঁচাতে রাতের ঘুম উড়েছে বর্ধমানের চাষিদের

নিম্নচাপের ভ্রুকুটি, ফসল বাঁচাতে রাতের ঘুম উড়েছে বর্ধমানের চাষিদের

২০ নভেম্বর, ২০২৬
শান্তিনিকেতনে পৌষ মেলার স্টল বুকিং শুরু আজ থেকেই

শান্তিনিকেতনে পৌষ মেলার স্টল বুকিং শুরু আজ থেকেই

২০ নভেম্বর, ২০২৬
বালুরঘাটে ষাঁড়ের দাপটে অতিষ্ঠ শহরবাসী, মুক্তি কীভাবে উঠছে প্রশ্ন

বালুরঘাটে ষাঁড়ের দাপটে অতিষ্ঠ শহরবাসী, মুক্তি কীভাবে উঠছে প্রশ্ন

২০ নভেম্বর, ২০২৬
কন্যাসন্তান নিয়ে সচেতনতা বাড়াতে হাসপাতালে ‘সেলফি জোন’ প্রশাসনের

কন্যাসন্তান নিয়ে সচেতনতা বাড়াতে হাসপাতালে ‘সেলফি জোন’ প্রশাসনের

২০ নভেম্বর, ২০২৬
নির্বিঘ্নে মিটল কাটোয়ার কার্তিক লড়াই, স্বস্তিতে পুলিশ প্রশাসন

নির্বিঘ্নে মিটল কাটোয়ার কার্তিক লড়াই, স্বস্তিতে পুলিশ প্রশাসন

২০ নভেম্বর, ২০২৬
দামোদরে ঝাঁপিয়ে শিশুর প্রাণ বাঁচালেন পুলিশ অফিসার, প্রশংসা

দামোদরে ঝাঁপিয়ে শিশুর প্রাণ বাঁচালেন পুলিশ অফিসার, প্রশংসা

১৯ নভেম্বর, ২০২৬
রোগী সেজে বর্ধমানে হানা স্বাস্থ্য কমিশনের, অব্যবস্থায় বন্ধ দু’টি ডায়গনস্টিক সেন্টার

রোগী সেজে বর্ধমানে হানা স্বাস্থ্য কমিশনের, অব্যবস্থায় বন্ধ দু’টি ডায়গনস্টিক সেন্টার

১৯ নভেম্বর, ২০২৬