বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

রোগী সেজে বর্ধমানে হানা স্বাস্থ্য কমিশনের, অব্যবস্থায় বন্ধ দু’টি ডায়গনস্টিক সেন্টার

প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬
রোগী সেজে বর্ধমানে হানা স্বাস্থ্য কমিশনের, অব্যবস্থায় বন্ধ দু’টি ডায়গনস্টিক সেন্টার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আন্দাজের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে রক্তপরীক্ষার রিপোর্ট! পূর্ব বর্ধমানের খোসবাগানের ‘ডাক্তারপাড়া’য় গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখে রীতিমতো বিস্মিত হয়ে গেলেন রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান তথা কলকাতা হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু। হাতেনাতে এমন মারাত্মক অব্যবস্থা ধরে ফেলার পরই অনির্দিষ্টকালের জন্য এলাকার দু’টি ডায়গনস্টিক সেন্টার বা রোগনির্ণয় কেন্দ্র বন্ধ করে দেওয়ার কড়া নির্দেশ দিয়েছেন তিনি। বুধবারের এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

ঘটনার সূত্রপাত বুধবার সকালে। সাধারণ রোগী সেজে একটি টোটোয় চেপে খোসবাগানে হাজির হন বিশ্বজিৎ বসু। সঙ্গে ছিলেন তাঁর এক সহকারী। কয়েক দিন আগেই কলকাতার একটি বেসরকারি ডায়গনস্টিক সেন্টার থেকে ওই সহকারী রক্তপরীক্ষা করিয়েছিলেন। সেই পুরনো রিপোর্টের ফোটোকপি সঙ্গে নিয়েই বর্ধমানের ওই রোগনির্ণয় কেন্দ্রগুলিতে যান তাঁরা।

সেন্টারগুলির বেহাল পরিকাঠামো এবং কাজের ধরন দেখেই সন্দেহ হয় স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যানের। এরপরই তিনি সেখানে তাঁর সহকারীর রক্তপরীক্ষা করান। পরীক্ষার নামে যা চলছিল, তা দেখে ক্ষোভে ফেটে পড়েন প্রাক্তন বিচারপতি। 

খোসবাগানের সংশ্লিষ্ট ডায়গনস্টিক সেন্টারটিতে গিয়ে প্রাক্তন বিচারপতি দেখেন, একটি বসতবাড়ির মধ্যে ডায়াগনস্টিক সেন্টার চলছে। যথাযথ পরিকাঠামো নেই। প্রয়োজনীয় যন্ত্রপাতিরও অভাব দেখেন। হাতেকলমে পরীক্ষা করতে সহকারীর রক্তপরীক্ষা করিয়েছিলেন। তার পর এমন অভিজ্ঞতা। বিস্মিত এবং ক্ষুব্ধ স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান বলেন, ‘‘এই যদি মান হয় তবে সাধারণ মানুষ সঠিক চিকিৎসা পাবেন কী করে? স্বাস্থ্যের মতো বিষয় নিয়ে এমন ছিনিমিনি খেলা বরদাস্ত করা হবে না।’’ তার পরে খোসবাগানের মোট দু’টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেন তিনি।

আরও জেলা খবর