বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

রাঙ্গামাটির জেলায় শুরু হয়েছে রহস্য রোমাঞ্চ চলচ্চিত্রের কাজ

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটির জেলায় শুরু হয়েছে রহস্য রোমাঞ্চ চলচ্চিত্রের কাজ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূমের রাঙ্গামাটির পথবেয়ে বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে রহস্য রোমাঞ্চ চলচ্চিত্রের কাজ। কলকাতা সহ রামপুরহাট শহরে মোট ৪৫ জন শিল্পী কে নিয়ে কাজ শুরু হয়েছে। নবীন থেকে প্রবীণ প্রত্যেকটি চরিত্র এই চলচ্চিত্রের প্রেক্ষাপটে ভীষন গুরুত্ব বলে জানিয়েছেন সিনেমার ডিরেক্টর প্রশান্ত রায়। রামপুরহাট শহরে এত বড় দৈর্ঘ্যের সিনেমা এই প্রথম। রহস্যের জাল শীর্ষক রহস্য রোমাঞ্চ ও চলচ্চিত্রের কাহিনীকার, গীতিকার, স্ক্রীনপ্লে, শিল্পনির্দেশনা ও নির্দেশনার দায়িত্বে রয়েছে প্রশান্ত রায়। চলচ্চিত্রের সঙ্গে জড়িয়ে রয়েছেন বাংলা লোকগানের পরিচিত মুখ রাধেশ্যাম দাস বাউল। সিনেমার বাকি দুটো গানে কন্ঠ দিচ্ছেন অর্ঘ্য কমল মন্ডল ও কৃশানু রায়।এছাড়াও চলচ্চিত্রের বিভিন্ন চরিত্রে রয়েছেন সংগীতশিল্পী সানন্দা দাস মন্ডল, নৃত্যশিল্পী দিমন্ত ঘোষ,নাট্যকার শ্রীদাম মুখার্জী, গৌতম রায়, হৃদয় রায় সহ প্রমুখ শিল্পীরা। কলকাতা থেকে আগত শিল্পীদের মধ্যে রয়েছেন রামতনু সাবুদ, গিরিশ শাহু, প্রবীর রায়- যারা নাট্য ও অভিনয় বিশেষ দক্ষ। এছাড়াও পুরো চলচ্চিত্রে রামপুরহাট শহরের নতুন মুখ সহ প্রচুর শিশুশিল্পী কে নিয়ে এই রহস্যের জাল সিনেমা প্রস্তুত করা হচ্ছে। এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং সংগীত আয়োজন করছেন শিল্পী শুভাশিস রায়। নির্দেশক ও গল্পকার প্রশান্ত রায় জানিয়েছেন, "খুব তাড়াতাড়ি প্রকাশ পেতে চলেছে রহস্য রোমাঞ্চ সিনেমা "রহস্যের জাল", রোমোহর্ষক রহস্য রোমাঞ্চ এই চলচ্চিত্রে, বীরভূমের বিভিন্ন প্রান্তের ছবি ফুটে উঠবে। এছাড়াও থাকছে বাউলের সুর, মেঠো বাঁশির সুর। পুরুলিয়া ছৌ ও ময়ূর ভঞ্জের ছৌ নাচের অপূর্ব এক মিশ্রণ সৃষ্টি করে চলচ্চিত্রের প্রেক্ষাপটে কাজে লাগানো হচ্ছে। প্রত্যেক শিল্পীই তাদের অক্লান্ত পরিশ্রম ও ইচ্ছা শক্তির প্রকাশ ঘটিয়ে সামিল হয়েছেন আমাদের এই কাজে। আশা করি শহরবাসীর পাশাপাশি, রাজ্যবাসীর কাছেও এই সিনেমা মনে দাগ কেটে যাবে।" রামপুরহাট শহরের জটাধারীবাবা প্রোডাকশন সেই ভাবনা নিয়েই দ্রুতগতিতে কাজ করছে। শহরবাসীকে পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের স্বাদ দিতে ও প্রকৃত শিল্প চেতনা গড়ে তুলতেই এই উদ্যোগ।

আরও জেলা খবর