বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

বিনামূল্যে স্বাস্থ্য শিবির বুদবুদে, খুশি এলাকার বাসিন্দারা

বিনামূল্যে স্বাস্থ্য শিবির বুদবুদে, খুশি এলাকার বাসিন্দারা

৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্ম দিবস উপলক্ষে বিজেপি নেতা রোহিত সিং এর উদ্যোগে বুদবুদে আয়োজন করা হলো একটি বিশেষ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের। রোহিতবাবু উদ্যোগে এবং দুর্গাপুরের গৌরী দেবী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়। ঐতিহাসিক ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানিয়ে মানুষের চিকিৎসা পরিষেবা দিতেই এই বিশেষ উদ্যোগ বলে জানা গিয়েছে। এদিনের এই পবিত্র ও স্মরণীয় দিনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত গর্ব প্রকাশ করেছেন উদ্যোক্তারা। এই মহতী অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য গৌরী দেবী মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্মানীয় চিকিৎসক এবং সমস্ত স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে সেবা কেন্দ্রের পক্ষ থেকে। তাঁদের অক্লান্ত পরিশ্রমে বহু মানুষ এদিন নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ পান। শিবির নিয়ে জোরালো বক্তব্য রাখেন স্থানীয় বিজেপি নেতা রোহিত সিং। তিনি পূর্বতন সরকারের স্বাস্থ্য নীতির তীব্র সমালোচনা করেন। রোহিতবাবু অভিযোগ করে বলেন, "আগের সরকার সাধারণ মানুষের চিকিৎসার দিকে বিন্দুমাত্র নজর দেয়নি। স্বাস্থ্য ব্যবস্থার সর্বত্র শুধু দুর্নীতি থাবা বসিয়েছিল। হাসপাতালগুলোতে বাইরে থেকে নীল সাদা রঙ করা হয়েছে। কিন্তু ভিতরে পরিষেবা পাওয়া যেত না। মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে।" এর পাশাপাশি বর্তমান পরিস্থিতির ওপর ভরসা জুগিয়ে তিনি দাবি করেন, "এখন রাজ্যের চিকিৎসা ব্যবস্থার হাল ফিরবে। সাধারণ মানুষ সঠিক পরিষেবা পাবেন। আয়ুষ্মান কার্ড এই রাজ্যেও চালু হয়েছে। কোনো মানুষ এই কার্ড নিয়ে সমস্যায় পড়লে আমাদের কেন্দ্রে আসার অনুরোধ করছি।" সম্পূর্ণ অনুষ্ঠানটি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যায়। বহু মানুষ এই শিবির থেকে উপকৃত হয়েছেন।

লালবাগে মর্যাদার সঙ্গে পালিত হল ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিন

লালবাগে মর্যাদার সঙ্গে পালিত হল ডাঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মদিন

৬ জুলাই, ২০২৬
উচ্ছেদ ও পুনর্বাসন নিয়ে বহরমপুরে কংগ্রেস-বিজেপি সংঘাত

উচ্ছেদ ও পুনর্বাসন নিয়ে বহরমপুরে কংগ্রেস-বিজেপি সংঘাত

৬ জুলাই, ২০২৬
প্লাস্টিক বোতল থেকে বায়ো পেন তৈরির প্রশিক্ষণ, তাক লাগালো খুদেরা

প্লাস্টিক বোতল থেকে বায়ো পেন তৈরির প্রশিক্ষণ, তাক লাগালো খুদেরা

৬ জুলাই, ২০২৬
জাল টিকিট উদ্ধার 

জাল টিকিট উদ্ধার 

৬ জুলাই, ২০২৬
মেমারিতে "আনন্দ ধারা"-র উদ্যোগে সাড়ম্বরে উদযাপিত হল রবীন্দ্র নৃত্য উৎসব "হৃদয়ে রবি"

মেমারিতে "আনন্দ ধারা"-র উদ্যোগে সাড়ম্বরে উদযাপিত হল রবীন্দ্র নৃত্য উৎসব "হৃদয়ে রবি"

৬ জুলাই, ২০২৬
অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল টোটো, চালকের মর্মান্তিক মৃত্যু

অ্যাম্বুলেন্সের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল টোটো, চালকের মর্মান্তিক মৃত্যু

৬ জুলাই, ২০২৬
২১-এর সমাবেশের আগে কাঁকসায় কংগ্রেসে যোগদান

২১-এর সমাবেশের আগে কাঁকসায় কংগ্রেসে যোগদান

৫ জুলাই, ২০২৬
আইন ভাঙলেই জরিমানা, কড়াকড়ি ময়নাগুড়িতে

আইন ভাঙলেই জরিমানা, কড়াকড়ি ময়নাগুড়িতে

৫ জুলাই, ২০২৬
অধ্যাপকের প্রাণনাশের আশঙ্কা, শোরগোল বিশ্বভারতীতে

অধ্যাপকের প্রাণনাশের আশঙ্কা, শোরগোল বিশ্বভারতীতে

৫ জুলাই, ২০২৬
বেআইনি বালি পাচার কাণ্ডে গ্রেফতার কুখ্যাত মাফিয়া অজয় হাড়ি

বেআইনি বালি পাচার কাণ্ডে গ্রেফতার কুখ্যাত মাফিয়া অজয় হাড়ি

৫ জুলাই, ২০২৬
বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন: নির্যাতিতার বাবার সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

বারুইপুরে নাবালিকা ধর্ষণ-খুন: নির্যাতিতার বাবার সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর

৫ জুলাই, ২০২৬