বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

সামসেরগঞ্জে গরু পাচার রুখল পুলিশ, ঝাড়খণ্ডের দুই যুবক গ্রেপ্তার 

সামসেরগঞ্জে গরু পাচার রুখল পুলিশ, ঝাড়খণ্ডের দুই যুবক গ্রেপ্তার 

৮ জুলাই, ২০২৬

রিচা দত্ত, মুর্শিদাবাদ: নাকা তল্লাশিতে বড় সাফল্য সামসেরগঞ্জ থানার। ঝাড়খণ্ড থেকে অবৈধভাবে গরু পাচারের সময় হাতেনাতে দুই যুবককে গ্রেপ্তার করল পুলিশ। সঙ্গে উদ্ধার হয়েছে ৬টি গরু এবং ১টি পিকআপ ভ্যান। মঙ্গলবার গভীর রাতে পল্টন ব্রিজ এলাকায় নিয়মিত তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সেই সময় একটি পিকআপ ভ্যানকে সন্দেহ হলে থামানো হয়। তল্লাশি করতেই গাড়ির ভিতর থেকে ৬টি গরু পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, ধৃতরা হলেন ঝাড়খণ্ডের চাচকি এলাকার বাসিন্দা আকমাল শেখ ও মনির শেখ। গরু পরিবহনের কোনও কাগজপত্র তাঁরা দেখাতে পারেননি। এরপরই গরু ও গাড়ি বাজেয়াপ্ত করে দু'জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, গরুগুলি সীমান্ত পেরিয়ে পাচারের উদ্দেশ্যেই আনা হচ্ছিল। এর পিছনে আরও কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের জেরা করা হচ্ছে। পুলিশ সুপারের দাবি, গরু পাচার রোধে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় নাকা ও নজরদারি বাড়ানো হয়েছে। তারই ফল এই অভিযান। উদ্ধার হওয়া গরুগুলিকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। বুধবার ধৃত আকমাল ও মনিরকে জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। তদন্ত চলছে।

এক ছাদের তলায় আম থেকে মাখানা, সিল্কের পোশাক! মালদহে পথ চলা শুরু করল ‘আমার মালদহ’ বিপণি

এক ছাদের তলায় আম থেকে মাখানা, সিল্কের পোশাক! মালদহে পথ চলা শুরু করল ‘আমার মালদহ’ বিপণি

৮ জুলাই, ২০২৬
মাঠেই পচছে আলু, কান্নায় ভেঙে পড়লেন কৃষকেরা

মাঠেই পচছে আলু, কান্নায় ভেঙে পড়লেন কৃষকেরা

৭ জুলাই, ২০২৬
অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে জঙ্গিপুর পৌরসভায় তুলকালাম, ডিম নিয়েই হাজির উপভোক্তরা

অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে জঙ্গিপুর পৌরসভায় তুলকালাম, ডিম নিয়েই হাজির উপভোক্তরা

৭ জুলাই, ২০২৬
প্রশাসনের দ্বারস্থ অভিভাবকরা 

প্রশাসনের দ্বারস্থ অভিভাবকরা 

৭ জুলাই, ২০২৬
ছাত্রীদের চড়, চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ গোবরডাঙায়

ছাত্রীদের চড়, চুলের মুঠি ধরে মারধরের অভিযোগ গোবরডাঙায়

৭ জুলাই, ২০২৬
পুলিশের সঙ্গে দুর্ব্যবহার! জলপাইগুড়িতে শ্রীঘরে ফার্মেসি কলেজের দুই পড়ুয়া

পুলিশের সঙ্গে দুর্ব্যবহার! জলপাইগুড়িতে শ্রীঘরে ফার্মেসি কলেজের দুই পড়ুয়া

৭ জুলাই, ২০২৬
মহানন্দা নদী থেকে উদ্ধার যুবকের দেহ, খুনের অভিযোগ পরিবারের

মহানন্দা নদী থেকে উদ্ধার যুবকের দেহ, খুনের অভিযোগ পরিবারের

৭ জুলাই, ২০২৬
কল্যাণীতে হাত-পা বাঁধা অবস্থায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ

কল্যাণীতে হাত-পা বাঁধা অবস্থায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ

৬ জুলাই, ২০২৬
রেজিনগরে মুখ্যমন্ত্রীর জনসভা, ময়দান পরিদর্শনে প্রশাসন ও বিজেপি জেলা নেতৃত্ব

রেজিনগরে মুখ্যমন্ত্রীর জনসভা, ময়দান পরিদর্শনে প্রশাসন ও বিজেপি জেলা নেতৃত্ব

৬ জুলাই, ২০২৬
ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে মল্লারপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির

ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে মল্লারপুরে স্বেচ্ছায় রক্তদান শিবির

৬ জুলাই, ২০২৬
রামপুরহাটে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী

রামপুরহাটে বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী

৬ জুলাই, ২০২৬