বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

পায়রাডাঙায় বৃদ্ধার ওপর হামলা, রানাঘাটে 'স্টোনম্যান' আতঙ্ক

পায়রাডাঙায় বৃদ্ধার ওপর হামলা, রানাঘাটে 'স্টোনম্যান' আতঙ্ক

৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: গ্রামবাংলায় যেন ফিরে এল আশির দশকের কলকাতার সেই কুখ্যাত ‘স্টোনম্যান’-এর স্মৃতি। তবে এবার ফুটপাতে নয়, ভরসন্ধ্যে বা মধ্যরাতে জনবসতিপূর্ণ এলাকায় ঘরে ঢুকে প্রবীণাদের ওপর প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে। নদিয়া জেলার রানাঘাট মহকুমার বিস্তীর্ণ এলাকায় বিগত বেশ কিছুদিন ধরে মধ্যরাতে এই রহস্যময় আক্রমণের জেরে এখন রীতিমতো বিনিদ্র রজনী কাটাচ্ছেন সাধারণ মানুষ। এবার সেই আতঙ্কের নয়া শিকার হলেন পায়রাডাঙার এক বৃদ্ধা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুষ্কৃতীদের মূল নিশানা একা থাকা প্রবীণ মহিলারা। মূলত ৫৫ থেকে ৬০ বছর বা তার বেশি বয়সের যে সমস্ত নারী বাড়িতে একা থাকেন, তাঁদের ওপরেই গভীর রাতে হামলা চালানো হচ্ছে। গত শুক্রবার মধ্যরাতে ঠিক একই কায়দায় হামলা চলে রানাঘাটের পায়রাডাঙা এলাকার বাসিন্দা মনু বিশ্বাসের (৫৬) ওপর। তাঁর স্বামী সারদা বিশ্বাস কর্মসূত্রে বাইরে থাকেন এবং ছেলে নিজের পরিবার নিয়ে আলাদা থাকেন। ফলে বাড়িতে একাই ছিলেন মনুদেবী। অভিযোগ, আনুমানিক রাত সাড়ে ৩টে থেকে ৪টে নাগাদ দুষ্কৃতীরা বাড়ির টিনের অংশ কেটে ঘরে ঢোকে। এরপর ঘুমন্ত অবস্থায় মনুদেবীর ওপর চড়াও হয়ে ইট দিয়ে তাঁর মুখে এবং মাথায় সজোরে আঘাত করা হয়। রক্তাত্ব ও গুরুতর জখম অবস্থায় ছটফট করতে থাকেন ওই বৃদ্ধা। তবে সবচেয়ে রহস্যের বিষয় হলো, পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িতে থাকা কোনো টাকাপয়সা বা গয়নাগাটিতে হাত দেয়নি হামলাকারীরা। লুটপাটের উদ্দেশ্য না থাকায় এটি যে কোনো সাইকোপ্যাথ বা সিরিয়াল কিলারের কাজ, সেই সন্দেহ আরও জোরালো হচ্ছে। এই ধারাবাহিক হামলার জেরে রানাঘাটের গ্রামগুলিতে এখন থমথমে পরিস্থিতি। রাত বাড়লেই লাঠিসোঁটা নিয়ে পাহারা দিচ্ছেন যুবকেরা। তবে এই নৃশংস হামলার নেপথ্যে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি রয়েছে, নাকি কোনো সক্রিয় অপরাধী চক্র কাজ করছে— তা নিয়ে এখনও ধোঁয়াশায় পুলিশ। জেলা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং রাতের টহলদারি বাড়ানো হয়েছে। তবে এখনও কেউ গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জমছে গ্রামবাসীদের মনে।

কাটমানি ফেরত দিলেন তৃণমূলের উপপ্রধান, শোরগোল বীরভূমে

কাটমানি ফেরত দিলেন তৃণমূলের উপপ্রধান, শোরগোল বীরভূমে

৫ জুলাই, ২০২৬
বালির অভাবে থমকে নির্মাণ, স্বল্পমূল্যে বালি সরবরাহের দাবি কুসুম্বা গ্রামের বাসিন্দাদের

বালির অভাবে থমকে নির্মাণ, স্বল্পমূল্যে বালি সরবরাহের দাবি কুসুম্বা গ্রামের বাসিন্দাদের

৪ জুলাই, ২০২৬
মেমারিতে বিক্ষোভ মিছিল ও পিডব্লুডি অফিসে ডেপুটেশন

মেমারিতে বিক্ষোভ মিছিল ও পিডব্লুডি অফিসে ডেপুটেশন

৪ জুলাই, ২০২৬
বিদ্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্মারক বক্তব্য রাখলেন বিধায়ক

বিদ্যালয়ে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী স্মারক বক্তব্য রাখলেন বিধায়ক

৪ জুলাই, ২০২৬
অন্নপূর্ণা যোজনার সমর্থনে মিছিল

অন্নপূর্ণা যোজনার সমর্থনে মিছিল

৪ জুলাই, ২০২৬
দুই শিক্ষককে মারধোর

দুই শিক্ষককে মারধোর

৪ জুলাই, ২০২৬
সরকারি স্কুলের সমস্যা মেটাতে বিশেষ উদ্যোগ শিলিগুড়িতে, পরিদর্শনে শংকর 

সরকারি স্কুলের সমস্যা মেটাতে বিশেষ উদ্যোগ শিলিগুড়িতে, পরিদর্শনে শংকর 

৪ জুলাই, ২০২৬
রানাঘাট হাসপাতালে ৫ টাকাতেই মিলছে মাছ-ভাত

রানাঘাট হাসপাতালে ৫ টাকাতেই মিলছে মাছ-ভাত

৪ জুলাই, ২০২৬
দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ‘ডিম-থেরাপি’, উত্তপ্ত তালড্যাংরা

দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে ‘ডিম-থেরাপি’, উত্তপ্ত তালড্যাংরা

৪ জুলাই, ২০২৬
বেলডাঙায় ফের এনআইএ তদন্ত, ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন আধিকারিকরা

বেলডাঙায় ফের এনআইএ তদন্ত, ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন আধিকারিকরা

৩ জুলাই, ২০২৬
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ, নলহাটি ১ নম্বর ব্লক দপ্তরে উত্তেজনা

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বিক্ষোভ, নলহাটি ১ নম্বর ব্লক দপ্তরে উত্তেজনা

৩ জুলাই, ২০২৬