বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

জেলায় মুখ্যমন্ত্রী, কী কী বললেন

জেলায় মুখ্যমন্ত্রী, কী কী বললেন

১০ জুলাই, ২০২৬

রিচা দত্ত, মুর্শিদাবাদ:একদিনেই মুর্শিদাবাদের সামনে হাজির গঙ্গা ভাঙন, ভুয়ো প্রকল্প, জমি বণ্টন আর আইনশৃঙ্খলা। গঙ্গা রক্ষায় ৩৬০ কোটি, সঙ্গে দুর্নীতিতে কোপ- ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত গঙ্গা ভাঙন রোধে কেন্দ্র-রাজ্যের যৌথ প্রকল্পে ৩ হাজার ৬০ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদের জন্য বরাদ্দ ২৫০ কোটি। খরচ হবে ৫০:৫০ ভাগে। আগামী দু’মাসের মধ্যে কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। জেলা প্রশাসনের তথ্য, DM ও ADM-এর নজরদারিতে এখনও পর্যন্ত ৩৮ একর জমি হস্তান্তর সম্পন্ন। অন্য জেলার তুলনায় অগ্রগতি ভালো। আলোচনায় উঠেছে কিরীটেশ্বরী মন্দিরকে নতুন তীর্থ সার্কিটে যুক্ত করার প্রস্তাবও। তবে প্রকল্প ঘিরেই ধরা পড়েছে বড়সড় জালিয়াতি। KYC ও আধার যাচাইয়ে হাজার হাজার ভুয়ো নাম বাদ গেছে। পুলিশি রিপোর্ট বলছে, প্রায় ৬০টি লক্ষ্মীর ভাণ্ডার ও ৩৫০টি সংখ্যালঘু স্কলারশিপের অ্যাকাউন্ট জাল। SC-ST-প্রতিবন্ধী ভাতাতেও কারচুপির অভিযোগ। DM ও ADM-কে সব টেন্ডার-ওয়ার্ক অর্ডার খতিয়ে দেখার নির্দেশ। BDO-দের ২ মাসের মধ্যে যাচাই শেষ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি প্রকল্পের সুবিধাও তুলে ধরা হয়। অন্নপূর্ণা যোজনায় ১৫ লক্ষের মধ্যে ১২ লক্ষ মহিলা উপকৃত। PM কিষাণ, কৃষকবন্ধু, বর্ধিত ভাতা ও ১২৫ দিনের কাজ মিলিয়ে প্রান্তিক পরিবার মাসে ১৫-১৮ হাজার টাকা পর্যন্ত পেতে পারে। পাশাপাশি PM অন্ন সুরক্ষা ও আয়ুষ্মান ভারতে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা। আইনশৃঙ্খলা ও স্বাস্থ্যে কড়াকড়ি- বৈঠকে স্পষ্ট বার্তা—“রেল লাইন ভাঙা, বাস-থানা-বিডিও অফিসে আগুন, পুলিশের উপর হামলা—এগুলো অতীত। আর হবে না।” ধুলিয়ান, সামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর, শক্তিপুরের মতো ঘটনা ঘটলে পুলিশকে ভারতীয় ন্যায় সংহিতা মেনে সরাসরি ব্যবস্থা নিতে বলা হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ, মাদক ও নারী পাচার রুখতে কঠোরতা। নারী পাচার মামলা দ্রুত নিষ্পত্তির জন্য স্পেশাল PP ও AG-এর সঙ্গে আলোচনার নির্দেশ। জেলে থাকা হিন্দু শরণার্থীদের মুক্তির বিষয়েও DM-কে পদক্ষেপ করতে বলা হয়েছে। স্বাস্থ্য পরিষেবায় জোর। মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিউরোলজি ও কার্ডিওলজিতে ২০টি করে বেড, ডায়ালিসিসে ২টি নতুন ইউনিট যোগ হচ্ছে। মোতায়েন হবে ৫ জন সিনিয়র ডাক্তার। রেফারেল কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সামসেরগঞ্জে ২৪ ঘণ্টায় আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে জোড়া-তিনেক বড় সাফল্য

সামসেরগঞ্জে ২৪ ঘণ্টায় আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে জোড়া-তিনেক বড় সাফল্য

১০ জুলাই, ২০২৬
মাতালদের অত্যাচারে অতিষ্ঠ ছাত্রীরা, ক্ষুব্ধ অভিভাবকরা

মাতালদের অত্যাচারে অতিষ্ঠ ছাত্রীরা, ক্ষুব্ধ অভিভাবকরা

১০ জুলাই, ২০২৬
কপালে তিলক ও তুলসীর মালা পরায় ছাত্রীকে অপমানের অভিযোগ, পুরুলিয়ায় চাঞ্চল্য

কপালে তিলক ও তুলসীর মালা পরায় ছাত্রীকে অপমানের অভিযোগ, পুরুলিয়ায় চাঞ্চল্য

১০ জুলাই, ২০২৬
বক্সার জঙ্গলে আনা হবে জোড়া বাঘ

বক্সার জঙ্গলে আনা হবে জোড়া বাঘ

১০ জুলাই, ২০২৬
মমতার ‘ব্যর্থ প্রকল্প’ বর্ধমান মিষ্টি হাবে এবার গড়ে উঠবে ফুড প্রসেসিং ইউনিট ও আলুর হাব

মমতার ‘ব্যর্থ প্রকল্প’ বর্ধমান মিষ্টি হাবে এবার গড়ে উঠবে ফুড প্রসেসিং ইউনিট ও আলুর হাব

১০ জুলাই, ২০২৬
দীর্ঘদিন অচল খয়েরিগড়িয়া শিশু শিক্ষা নিকেতন, শিক্ষিকা অনুপস্থিতির অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভ

দীর্ঘদিন অচল খয়েরিগড়িয়া শিশু শিক্ষা নিকেতন, শিক্ষিকা অনুপস্থিতির অভিযোগে গ্রামবাসীদের বিক্ষোভ

৯ জুলাই, ২০২৬
নদীয়ার ধানতলায় স্বর্ণ ব্যবসায়ী খুনে চাঞ্চল্য

নদীয়ার ধানতলায় স্বর্ণ ব্যবসায়ী খুনে চাঞ্চল্য

৯ জুলাই, ২০২৬
মুখ্যমন্ত্রীকে অসম্মান, শিলিগুড়িতে গ্রেপ্তার একাদশের ছাত্র, পাঠানো হলো হোমে

মুখ্যমন্ত্রীকে অসম্মান, শিলিগুড়িতে গ্রেপ্তার একাদশের ছাত্র, পাঠানো হলো হোমে

৯ জুলাই, ২০২৬
ভাড়াটিয়া উচ্ছেদ ঘিরে উত্তেজনা, গ্রেপ্তার তৃণমূল কর্মী

ভাড়াটিয়া উচ্ছেদ ঘিরে উত্তেজনা, গ্রেপ্তার তৃণমূল কর্মী

৮ জুলাই, ২০২৬
রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ, স্লিপ ও সম্পূর্ণ খাদ্যসামগ্রীর দাবিতে সরব গ্রামবাসী

রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ, স্লিপ ও সম্পূর্ণ খাদ্যসামগ্রীর দাবিতে সরব গ্রামবাসী

৮ জুলাই, ২০২৬
তারাপীঠে সুকান্ত, দিলেন পুজো

তারাপীঠে সুকান্ত, দিলেন পুজো

৮ জুলাই, ২০২৬