বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

তৃণমূলের প্রধান ও উপপ্রধান গ্রেপ্তার, শোরগোল বাদুড়িয়ায়

তৃণমূলের প্রধান ও উপপ্রধান গ্রেপ্তার, শোরগোল বাদুড়িয়ায়

২৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় তৃণমূল কংগ্রেসের অন্দরে ফের বড়সড় ধাক্কা। সংখ্যালঘু নেতা আশিক বিল্লা গ্রেপ্তার হওয়ার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার পুলিশের জালে জড়ালেন দলের আরও দুই প্রভাবশালী পঞ্চায়েত প্রতিনিধি। বাদুড়িয়া থানার পুলিশ শায়েস্তানগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রকাশ সরদার এবং আঠুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিজানুর রহমান ওরফে রাজুকে গ্রেপ্তার করেছে। পরপর হেভিওয়েট নেতাদের এই গ্রেপ্তারির ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত এই দুই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক গুরুতর ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসাত্মক পরিস্থিতি তৈরি করা এবং ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বুথ দখল, ভোট লুট ও এলাকায় ব্যাপক সন্ত্রাস চালানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। শুধু তাই নয়, বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের ওপর নৃশংস মারধর এবং ভয় দেখানোর একাধিক মামলাতেও পুলিশ তাঁদের খুঁজছিল। দীর্ঘদিন ধরে নজর রাখার পর গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে বসিরহাটে। বিজেপি-র বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘‘ভোটের আগেই আমরা স্লোগান দিয়েছিলাম, ‘ভয় আউট ভরসা ইন’। যাঁরা এতদিন ক্ষমতার দম্ভে সাধারণ মানুষকে ভয় দেখিয়েছেন, হিংসায় মদত দিয়েছেন, আজ তেমনই দুই তৃণমূল নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমরা এলাকায় সম্পূর্ণ দুর্নীতিমুক্ত পঞ্চায়েত চাই। কেন্দ্রীয় ও সরকারি প্রকল্পের সমস্ত সুযোগ-সুবিধা যাতে দলমত নির্বিশেষে সবাই পান, তা সুনিশ্চিত করা হবে। দুর্নীতির কোনও জায়গা এখানে নেই।’’

বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মেমারি থেকে গ্রেফতার ৫

বেআইনি মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মেমারি থেকে গ্রেফতার ৫

২৯ আগস্ট, ২০২৬
কালনায় মন্দিরের প্রণামী বাক্স ভেঙে লুট, প্রকাশ্যে টাকা গুনে পকেটে ভরল চোর

কালনায় মন্দিরের প্রণামী বাক্স ভেঙে লুট, প্রকাশ্যে টাকা গুনে পকেটে ভরল চোর

২৯ আগস্ট, ২০২৬
মুখ্যমন্ত্রীর বীরভূম সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে

মুখ্যমন্ত্রীর বীরভূম সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে

২৯ আগস্ট, ২০২৬
শান্তিপুরে রেললাইনে গাড়ি, ধাক্কায় জখম ৩ জন

শান্তিপুরে রেললাইনে গাড়ি, ধাক্কায় জখম ৩ জন

২৯ আগস্ট, ২০২৬
রাজবাঁধে মেডিক্যাল কলেজের হস্টেলে ছাত্রের ঝুলন্ত দেহ

রাজবাঁধে মেডিক্যাল কলেজের হস্টেলে ছাত্রের ঝুলন্ত দেহ

২৯ আগস্ট, ২০২৬
নাগরিকত্ব পেতে সিএএ আবেদনের ডাক

নাগরিকত্ব পেতে সিএএ আবেদনের ডাক

২৯ আগস্ট, ২০২৬
আইনকে অমান্য করে গো মাংস বিক্রি করার অভিযোগে মন্তেশ্বরে গ্রেফতার যুবক

আইনকে অমান্য করে গো মাংস বিক্রি করার অভিযোগে মন্তেশ্বরে গ্রেফতার যুবক

২৮ আগস্ট, ২০২৬
নেপালে প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ অশোক

নেপালে প্রাকৃতিক দুর্যোগে নিখোঁজ অশোক

২৮ আগস্ট, ২০২৬
ভরতপুরে দেওয়াল ধসে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির

ভরতপুরে দেওয়াল ধসে প্রাণ গেল বৃদ্ধ দম্পতির

২৮ আগস্ট, ২০২৬
পঞ্চায়েত দপ্তরের রিভিউ মিটিংয়ে বহরমপুরে মন্ত্রী দিলীপ ঘোষ, উপস্থিত সচিব সহ জেলার শীর্ষ আধিকারিকরা।

পঞ্চায়েত দপ্তরের রিভিউ মিটিংয়ে বহরমপুরে মন্ত্রী দিলীপ ঘোষ, উপস্থিত সচিব সহ জেলার শীর্ষ আধিকারিকরা।

২৮ আগস্ট, ২০২৬
সাইবার প্রতারণার জাল বর্ধমানে, পুলিশের জালে চার

সাইবার প্রতারণার জাল বর্ধমানে, পুলিশের জালে চার

২৮ আগস্ট, ২০২৬