বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

ইন্ডি জোটের সমাবেশ, দিল্লিতে হাজার হাজার কোটির ক্ষতি

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২৬
ইন্ডি জোটের সমাবেশ, দিল্লিতে হাজার হাজার কোটির ক্ষতি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দীপাবলির মুখে রবিবাসরীয় দিল্লিতে বিরোধী ‘ইন্ডি’ জোটের মেগা সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক আর্থিক লোকসানের মুখে পড়লেন ব্যবসায়ীরা। দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত এই বিশাল রাজনৈতিক কর্মসূচির জেরে রাজধানীজুড়ে প্রায় ১১ হাজার কোটি টাকার ব্যবসায়িক ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘চেম্বার অফ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (সিটিআই)। উৎসবের মরসুমে এই বিপুল আর্থিক ধাক্কায় মাথায় হাত পড়েছে দিল্লির ছোট-বড় ব্যবসায়ীদের।

সংগঠনটির দাবি, রবিবার সমাবেশের জেরে দিল্লির চাঁদনি চক, চাওড়ি বাজার, সদর বাজার, খাড়ি বাওলি এবং কনট প্লেসের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক বাজারগুলি পুরোপুরি শুনশান ছিল। সব মিলিয়ে দিল্লির প্রায় আড়াই লক্ষ দোকানপাট ওই দিন বন্ধ রাখতে বাধ্য হন ব্যবসায়ীরা। ধনতেরাস ও দীপাবলির ঠিক চার দিন আগে এই ধরনের মেগা সমাবেশের কারণে সাধারণ ক্রেতারা ভিড়ের ভয়ে বাজারে আসার সাহস পাননি। ফলে বেচাকেনা একপ্রকার শূন্যে ঠেকেছিল।

সিটিআই-এর চেয়ারম্যান ব্রিজেশ গোয়েল জানিয়েছেন, এই ক্ষতির প্রভাব শুধু খুচরো বা পাইকারি বাজারেই সীমাবদ্ধ ছিল না। পণ্য পরিবহণ, লজিস্টিকস, হোটেল, রেস্তোরাঁ এবং পর্যটন ক্ষেত্রেও এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে। রাস্তাঘাট বন্ধ এবং ট্রাফিকের কড়াকড়ির কারণে প্রায় ৫ হাজার পণ্যবাহী গাড়ি চলাচল করতে পারেনি। ফলে গুদাম থেকে উৎসবের মালপত্র দোকানে পৌঁছানো সম্ভব হয়নি। দৈনিক রোজগারের ওপর নির্ভরশীল প্রায় ২০ লক্ষ দিনমজুর ও কুলি ওই দিন সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েন। এই বিপুল পরিমাণ আর্থিক লোকসানের দায় কে নেবে এবং ব্যবসায়ীদের ক্ষতিপূরণ কে দেবে, তা নিয়ে ইতিমধ্যেই আয়োজকদের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে বণিকসভা। তবে কংগ্রেসের তরফে পাল্টা দাবি করা হয়েছে, সমাবেশের কারণে বহু মানুষ দিল্লি আসায় খুচরো ব্যবসায়ীদের সুবিধাই হয়েছে।

আরও দেশ খবর