বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

অভিমান ত্যাগ কর

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬
অভিমান ত্যাগ কর
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

শ্রীরামকৃষ্ণ বলেছেন, তুমি কতটুকু যে তুমি জগতকে শিক্ষা দেবে? যাঁর জগৎ তিনিই শিক্ষা দেবেন। তুমি এতটুকু ক্ষুদ্রবুদ্ধি, তুমি জগতকে শিক্ষা দেবে কী? আমি জগতকে শিক্ষা দেব—এই অভিমান ত্যাগ কর। সত্যিই তো, আমরা নিজেরাই কতটুকু জানি! শ্রীরামকৃষ্ণের কথা শুনে কথামৃতকার মাস্টারমশাই ভাবছেন সত্যিই তো! একি ইতিহাস না গণিত না এরকম কিছু জাগতিক বিষয় যে আমি শিক্ষা দেব। আমি নিজে কতটুকু জানি! 'আপনি শুতে ঠাঁই পায় না, শংকরাকে ডাকে।' সুতরাং আমরা নিজেরা শিক্ষা দেব এই অভিমান যেন আমাদের না থাকে। স্বামী ভূতেশানন্দজী মহারাজ বলছেন, আমরা তাঁর কাছ থেকে আমাদের জীবনের আদর্শ পাব। দিশারী তিনি, দেখিয়ে দিয়েছেন কী করে লক্ষ্যে পৌঁছাতে হবে। সেই দিশা অনুসরণ করে আমরা যত চলতে পারব তত আমাদের জীবনের সার্থকতা। শুধু আমাদের জীবনের সার্থকতাটুকু ভাবলে হয়তো মনে হবে এটা স্বার্থপরতা। তা নয়। কারণ আমার নিজের স্বার্থ যখন শুদ্ধ হবে, তখন এই জগতের স্বার্থ হয়ে দাঁড়াবে। তখন আর স্বার্থের ভেতর ক্ষুদ্রতা থাকবে না। 'স্ব' যখন অসীম, তখন স্বার্থই পরমার্থ হয়ে দাঁড়াবে। তাঁর অনন্ত ভাব থেকে যতটুকু পারি আমাদের নিতে চেষ্টা করতে হবে এবং ধীরে ধীরে আমাদের ব্যক্তিগত জীবনে শুদ্ধি আসবে এবং তার ভেতর দিয়ে এক একটি ব্যক্তি যদি শুদ্ধ হয় তো সমষ্টি শুদ্ধ হবে। ব্যষ্টি নিয়েই তো সমষ্টি। সুতরাং এক একটি ব্যক্তি যদি শুদ্ধ হয় তাহলে সমষ্টি আপনা আপনি শুদ্ধ হবে। তাছাড়া এই আদর্শের অনুসরণ করে যারা চলবে, তারা দিনে দিনে যে শুদ্ধি লাভ করবে সেই শুদ্ধি তাদের নিজেদের ব্যক্তিত্বের ভিতর সীমিত থাকবে না, তা চারিদিকে প্রভাব বিস্তার করবে এবং সমস্ত জগতের উত্থানের সহায়ক হবে। আমাদের সংকীর্ণতা ও ক্ষুদ্রতা দূর করতে পারলেই মনের শুদ্ধি হবে। আমাদের অপবিত্রতা ও অপূর্ণতাকে বর্জন করলেই আমরা পূর্ণ হব পবিত্র হব।

আরও বোধিবৃক্ষ খবর