বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

ধর্মই অধর্মকে শেষ করে

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬
ধর্মই অধর্মকে শেষ করে
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

মহাভারতের বনপর্বে যক্ষরূপী ধর্মরাজকে যুধিষ্ঠির বললেন, যদি আমি ধর্ম নষ্ট করি তবে ধর্মই আমাকে বিনষ্ট করবেন। প্রসঙ্গটি ছিল —পাণ্ডবরা তৃষ্ণার্ত হয়ে একটি সরোবরে একে একে জল পান করতে গেলেন। প্রথমে গেলেন নকুল। জল পান করতে গিয়েই নকুল শুনলেন অন্তরীক্ষ থেকে কে বলছে—বৎস, এই জল আমার অধিকারে আছে, আগে আমার প্রশ্নের উত্তর দাও তারপর পান করো। পিপাসার্ত নকুল সেই কথা অগ্রাহ্য করে জল পান করলেন এবং তখনই ভূপতিত হলেন। নকুলের ফিরে আসতে বিলম্ব দেখে যুধিষ্ঠির সহদেবকে পাঠালেন। তাঁরও একই পরিণতি হলো। এইভাবে অর্জুন ও ভীমকে পাঠালেন তাঁদেরও একই অবস্থা হল। ভ্রাতারা কেউ ফিরে এলেন না দেখে যুধিষ্ঠির উদ্বিগ্ন হয়ে সেই জনহীন মহাবনে প্রবেশ করলেন এবং দেখলেন সরোবরের তীরে তাঁর ভ্রাতারা প্রাণহীন হয়ে পড়ে আছেন। যুধিষ্ঠিরও শুনলেন অন্তরীক্ষ থেকে কে বলছেন , আমি মৎস্যশৈবালভোজী বক। আমি তোমার ভ্রাতাদের পরালোকে পাঠিয়েছি। আমার প্রশ্নের উত্তর না দিয়ে যদি জল পান করো তবে তুমিও সেখানে যাবে। এভাবেই বকরূপী ধর্ম যুধিষ্ঠিকে জীবন দর্শন সংক্রান্ত অনেকগুলি প্রশ্ন করলেন এবং যুধিষ্ঠির সেগুলির সমস্ত উত্তর দিলেন। যুধিষ্ঠিরের উত্তরে সন্তুষ্ট হয়ে যক্ষ বললেন, রাজা, তুমি এক ভ্রাতার নাম বল যাঁকে বাঁচাতে চাও। যুধিষ্ঠির বললেন মহাবাহু নকুল জীবনলাভ করুন। যক্ষ বললেন, ভীমসেন তোমার প্রিয় এবং অর্জুন তোমার অবলম্বন, এঁদের ছেড়ে দিয়ে বৈমাত্র ভ্রাতা নকুলের জীবন চাইছো কেন? তখন যুধিষ্ঠির বললেন, কুন্তী ও মাদ্রী দুজনেই আমার পিতার ভার্যা। এদের দুজনেরই পুত্র থাকুক এই আমার ইচ্ছা। আমি দুই মাতাকেই তুল্য জ্ঞান করি। এইটি ছিল তাঁর কাছে ধর্ম রক্ষার বিষয়। যক্ষ সন্তুষ্ট হয়ে বললেন, ভরতশ্রেষ্ঠ, তুমি অর্থ ও কাম অপেক্ষা অনৃশংসতাই (দয়া, করুণা) শ্রেষ্ঠ মনে কর অতএব তোমার সকল ভ্রাতাই জীবন লাভ করুন। আমরা এখন কতজন এই ধর্ম রক্ষা করে চলি?

আরও বোধিবৃক্ষ খবর