বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

কে ভুলিয়ে রাখে?

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬
কে ভুলিয়ে রাখে?
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

ভগবান গীতামুখে বললেন,সত্ত্ব, রজঃ, তমঃ - আমার এই ত্রিগুণাত্মিকা মায়া অতিক্রম করা সত্যিই অত্যন্ত কঠোর। যারা কেবল আমার শরণাগত হয়, তারাই এই দুস্তর মায়া অতিক্রম করতে পারে ( গীতা ৭/১৪)।' তাঁর কৃপা না হলে তাঁকে পাওয়া যায় না। তাঁর দিকে মনই যাবে না। মন মেতে থাকবে কামিনী- কাঞ্চনে। ভগবানের সৃষ্ট এই মায়া জড়ানো পৃথিবী। আমাদের পঞ্চ ইন্দ্রিয় খুবই প্রবল। মানুষ কেন চাইবে তাঁকে? তিনি কে এই ধারণাটাই তো স্পষ্ট নয়। আমরা সর্বদা থাকি মহাসংশয়ে। "দরদী গো ,কি চেয়েছি আর কি যে পেলাম, সাঁঝের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে মরলাম।"—এই হিসাব মেলাবার ইচ্ছা যখন হয়, তখন আর বেলা বেশি বাকি নেই,সূর্য অস্তাচলগামী। ছুটির ঘন্টা যেকোন সময় বেজে যাবে। কিন্তু কেন এমন অহংকার হয় আমাদের? আমরা কেন আমাদের সৃষ্টিকর্তাকে ভুলে থাকি? কে আমাদের ভুলিয়ে রাখে? এর উত্তর অবশ্যই আছে। আমাদের ভুলিয়ে রাখে আমাদের প্রারদ্ধ। আমাদের সংস্কার। দুই রকম মাছি আছে — একরকম হলো মধু মাছি, তারা মধু ছাড়া আর কিছুই খায় না। আরেক মাছি মধুতেও বসে, আর যদি পচা ঘা পায় তখনি মধু ফেলে পচা ঘায়ে গিয়ে বসে। মানুষ ঈশ্বরের কৃপা বলতে বোঝে নিজের বৈষয়িক উন্নতি। বাড়ি নেই, একটা বাড়ি চাই। ব্যবসার উন্নতি চাই, চাকরিতে প্রমোশন চাই। নেতা হলে সুযোগ বুঝে বড় পদ চাই, আবার বিপদের দিনে গা ঢাকা দিয়ে ভালো মানুষ সাজতে চাই। নীরোগ শরীর চাই। শেষনিঃশ্বাস ত্যাগ করার পূর্ব পর্যন্ত ভোগের যন্ত্রপাতি যেন ঠিক থাকে। মাঝে মাঝে অসুখ করলেও তাঁর কৃপায় যেন তিনদিনেই চাঙ্গা হয়ে উঠি। তিনি যেন বসে আছেন কোথাও আমার ইচ্ছা পূরণের ঝুলি নিয়ে। যা চাইবো তাই যেন পাই, পেলেই তিনি আছেন, না পেলে নেই। অষ্টপ্রহর শুধু দাও দাও, শুধু স্বার্থের সংকীর্তন। চেয়ো না কিছু।

আরও বোধিবৃক্ষ খবর