বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

সপ্তম বেতন কমিশনে মতামত ও দাবি জমা দেওয়ার সময়সীমা বাড়ল

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬
সপ্তম বেতন কমিশনে মতামত ও দাবি জমা দেওয়ার সময়সীমা বাড়ল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের জন্য বড় স্বস্তির খবর। সপ্তম বেতন কমিশনে নিজেদের দাবি ও মতামত জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। কমিশনের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বেতন, ভাতা, পদোন্নতি এবং অবসরকালীন সুযোগ-সুবিধা নিয়ে নিজেদের প্রস্তাব জমা দিতে পারবেন সংশ্লিষ্টরা। শুক্রবার এই মর্মে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সপ্তম বেতন কমিশন।

এর আগে গত ২ সেপ্টেম্বর কমিশনের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে মতামত বা প্রস্তাব জমা দেওয়ার জন্য একটি প্রাথমিক শেষ দিন ধার্য করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক স্তরে নতুন কিছু প্রতিষ্ঠান ও সংস্থার কর্মী এবং অবসরপ্রাপ্তদের এই বেতন কমিশনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন যুক্ত হওয়া এই সমস্ত কর্মীদের যাতে নিজেদের বক্তব্য গুছিয়ে পেশ করতে কোনো অসুবিধা না হয়, মূলত সেই কথা মাথায় রেখেই সময়সীমা বাড়ানোর পথে হেঁটেছে কমিশন।

পাশাপাশি, রাজ্য সরকারি কর্মীদের বিভিন্ন সংগঠনের তরফেও সময়সীমা বাড়ানোর জন্য কমিশনের কাছে আবেদন জানানো হয়েছিল। তাদের দাবি ছিল, বেতন কাঠামো, বিভিন্ন ভাতা, পদোন্নতির নিয়মাবলি এবং অবসরকালীন সুযোগ-সুবিধা সংক্রান্ত প্রস্তাবগুলি বিস্তারিতভাবে তৈরি করতে আরও কিছুটা সময়ের প্রয়োজন। সেই সমস্ত আবেদনের বিষয়টিও গুরুত্ব সহকারে বিবেচনা করেছে কমিশন।

সপ্তম বেতন কমিশনের এই সিদ্ধান্তে রাজ্যের বহু সরকারি কর্মী ও পেনশনভোগী উপকৃত হলেন। আগামী ৩০ নভেম্বরের মধ্যে জমা পড়া সমস্ত দাবি ও প্রস্তাব খতিয়ে দেখেই পরবর্তী সুপারিশ তৈরি করবে কমিশন।

আরও রাজ্য খবর