বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সঞ্চয়

রেপো রেট বেড়ে হতে পারে ৬.২৫%, মধ্যবিত্তের ঋণের বোঝা বাড়ার আশঙ্কা

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬
রেপো রেট বেড়ে হতে পারে ৬.২৫%, মধ্যবিত্তের ঋণের বোঝা বাড়ার আশঙ্কা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: দেশের বাজারে লাগাতার মূল্যবৃদ্ধির চাপ এবং ভারতের শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধির সম্ভাবনার মধ্যেই ফের সাধারণ মানুষের পকেটে টান পড়তে পারে। কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) আগামী দিনে আবারও সুদের হার বাড়াতে পারে বলে ইঙ্গিত মিলেছে। জার্মানির অগ্রণী আর্থিক সংস্থা ডয়েচে ব্যাঙ্কের (Deutsche Bank) সাম্প্রতিক একটি সমীক্ষা রিপোর্টে এমনই চাঞ্চল্যকর পূর্বাভাস দেওয়া হয়েছে। এই রিপোর্ট সত্যি হলে, আগামী দিনে গৃহঋণ (Home Loan), গাড়ির ঋণ (Car Loan) এবং অন্যান্য সমস্ত ধরণের ব্যক্তিগত ও ব্যবসায়িক ঋণের ইএমআই (EMI) এক ধাক্কায় অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হবে। তবে সংশ্লিষ্ট মহল মনে করিয়ে দিয়েছে, এটি সম্পূর্ণভাবেই ডয়েচে ব্যাঙ্কের একটি পূর্বাভাস, আরবিআই-এর কোনও ঘোষিত সিদ্ধান্ত নয়। 

ডয়েচে ব্যাঙ্কের ওই রিপোর্ট অনুযায়ী, আগামী ২০২৬ সালের ডিসেম্বরের ঋণনীতি পর্যালোচনাতেই রেপো রেট (Repo Rate) ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে দিতে পারে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এখানেই শেষ নয়, এর পরবর্তী ধাপে ২০২৭ সালের প্রথম ছয় মাসের মধ্যে আরও ৫০ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানোর জোরালো সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে, সুদের হার বৃদ্ধির বর্তমান পর্বে মোট ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ রেপো রেট বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে এই জার্মান আর্থিক সংস্থা। আর তা বাস্তবায়িত হলে ২০২৭ সালের প্রথমার্ধের মধ্যেই দেশের মূল রেপো রেট বেড়ে দাঁড়াবে ৬.২৫ শতাংশে। 

বিশেষজ্ঞদের মতে, উৎসবের মরসুমে খুচরো বাজারে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, তা নিয়ন্ত্রণে আনতেই সুদের হার বাড়ানোর মতো কঠোর পদক্ষেপের পথ বেছে নিতে পারে রিজার্ভ ব্যাঙ্ক। একদিকে বাজার থেকে অতিরিক্ত তারল্য টেনে নিয়ে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা, অন্যদিকে ভারতের বিকাশমান অর্থনীতিকে স্থিতিশীল রাখাই এই সম্ভাব্য সিদ্ধান্তের মূল লক্ষ্য। তবে এই পূর্বাভাসের জেরে স্বাভাবিকভাবেই মধ্যবিত্ত ঋণগ্রহীতাদের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে।

আরও সঞ্চয় খবর