বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সঞ্চয়

অবসরের পর নিয়মিত আয়: এলআইসির নতুন জীবন উৎসব

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬
অবসরের পর নিয়মিত আয়: এলআইসির নতুন জীবন উৎসব
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: চাকরি থেকে অবসরের পর প্রতি মাসে রেগুলার বেতনের মতো নিশ্চিত আয় পেতে চান? সাধারণ মানুষের এই চাহিদার কথা মাথায় রেখেই এক আকর্ষণীয় সঞ্চয় প্রকল্প নিয়ে এসেছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন বা এলআইসি (LIC)। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এই বিশেষ স্কিমটির নাম ‘জীবন উৎসব’। এই পলিসির মাধ্যমে গ্রাহকেরা জীবন বিমার সুরক্ষার পাশাপাশি আজীবন একটি নিশ্চিত বার্ষিক আয় বা পেনশনের বড় সুযোগ পাবেন। তবে এই সুবিধা পাওয়ার জন্য পলিসিহোল্ডারকে স্কিমের শর্তাবলী ও অপশনগুলি ভালো করে বুঝে নিতে হবে।

আর্থিক বিশেষজ্ঞদের মতে, যে সমস্ত নাগরিক দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষার খোঁজ করছেন এবং অবসরের পর নির্দিষ্ট বিরতিতে সুনিশ্চিত আয় চান, তাঁদের জন্য এটি অত্যন্ত লাভজনক হতে পারে। তবে এই পলিসির একটি প্রধান বৈশিষ্ট্য হল, এটি একটি নন-লিঙ্কড এবং নন-পার্টিসিপেটিং ব্যক্তিগত জীবন বিমা পরিকল্পনা। অর্থাৎ, এই স্কিমটির ভবিষ্যৎ সম্পূর্ণ সুরক্ষিত এবং এর রিটার্ন বা লভ্যাংশ কোনও ভাবেই শেয়ার বাজারের ওঠানামার ওপর নির্ভর করে না। ফলে বাজারে মন্দা চললেও পলিসিহোল্ডারের প্রাপ্য টাকার পরিমাণে কোনও হেরফের হবে না।

এই পলিসিতে গ্রাহকদের প্রিমিয়াম দেওয়ার মেয়াদ শেষ হওয়ার পর থেকে আজীবন প্রতি বছর নিশ্চিত অর্থ দেওয়া হয়। পলিসি নেওয়ার সময় গ্রাহকেরা নিজেদের সুবিধা অনুযায়ী সঞ্চয়ের মেয়াদ বেছে নিতে পারেন। উপরন্তু, মেয়াদ পূর্তির পর যদি কেউ সেই মুহূর্তে টাকা না তুলে তা এলআইসির কাছেই রেখে দিতে চান, তবে সেই জমানো টাকার ওপর সঞ্চয়ী সুদের সুবিধাও পাওয়া যাবে। উৎসবের মরশুমে মধ্যবিত্তের অবসরকালীন ভবিষ্যৎকে সুরক্ষিত করতে এলআইসির এই নতুন উদ্যোগ বাজারে বিপুল সাড়া ফেলবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল।

জীবন উৎসবে আপনি ৫ থেকে ১৬ বছরের প্রিমিয়ামের মেয়াদ পাবেন। এখানে ন্যূনতম সাম অ্যাসিওর্ড বা আগে থেকে নির্ধারিত নিশ্চিত অর্থের পরিমাণ ৫ লক্ষ টাকা। এখানে ন্যূনতম বয়সের বিষয়টি আপনার প্রিমিয়াম দেওয়ার মেয়াদের ওপর নির্ভর করবে। যার অর্থ সব অপশন সব বয়সের লোকের জন্য নয়। মনে রাখবেন এখানে গ্যারান্টেড বেনিফিট বা নিশ্চিত সুবিধা পলিসির শর্তাবলীর ওপর নির্ভর করবে।

ধরুন, ৩০ বছর বয়সী কোনও ব্যক্তি ৫ লক্ষ টাকার বেসিক সাম অ্যাসিওর্ড একটি পলিসি কিনেছেন, যার প্রিমিয়াম শোধের সীমা পাঁচ বছর। এই ক্ষেত্রে তার বার্ষিক প্রিমিয়াম প্রযোজ্য হার ছাড়াও আরও বিষয়ের ওপর নির্ভর করবে। দৃষ্টান্ত হিসাবে ধরুন, পাঁচ বছরের মেয়াদি অপশনের জন্য ওই ব্যক্তিকে দিতে হবে ১,১০,১৫০ টাকা, আট বছর মেয়াদি বিকল্পের জন্য ৭২,৬০০ টাকা, ১২ বছর মেয়াদি অপশনের জন্য ৪৪,২৭৫ টাকা। পাশাপাশি ১৬ বছর মেয়াদি অপশনের জন্য ৩০,০২৫ টাকা।

তবে পলিসি কেনার আগে LIC-র অফিসিযাল ওয়েবসাইটে যাবতকীয় তথ্য অবশ্যই দেখে নিন।

আরও সঞ্চয় খবর