বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

অবশেষে খাঁচাবন্দি বিহারের বাঘিনী, আনা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভে

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬
অবশেষে খাঁচাবন্দি বিহারের বাঘিনী, আনা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সফল বন দপ্তরের ‘বাঘবন্দি খেলা’। উত্তরবঙ্গের বক্সা টাইগার রিজার্ভে (Buxa Tiger Reserve) ছাড়ার জন্য বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভের ঘন অরণ্য থেকে সফলভাবে খাঁচাবন্দি করা হল একটি ৩ বছরের রয়্যাল বেঙ্গল বাঘিনীকে। একটানা কয়েকদিনের নিরলস প্রচেষ্টার পর, ঘুমপাড়ানি গুলির (ট্র্যাঙ্কুইলাইজার) সাহায্যে বাঘিনীটিকে কাবু করেন বনকর্মীরা।

বক্সায় বাঘের সংখ্যা বাড়াতে এই মেগা ওয়ান-টু-ওয়ান ট্রান্সলোকেশন প্রজেক্টের পরিকল্পনা করা হয়েছিল। সেই লক্ষ্যেই ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (WII), ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (NTCA) এবং পশ্চিমবঙ্গ ও বিহার বন দপ্তরের যৌথ টিম বিহারের জঙ্গলে অভিযানে নামে। গত বৃহস্পতিবার থেকে এই রুদ্ধশ্বাস অপারেশন শুরু হলেও, প্রতিকূল আবহাওয়া এবং আচমকা বৃষ্টি বারেবারে তল্লাশি অভিযানে বাধা সৃষ্টি করছিল। তবে সমস্ত বাধা অতিক্রম করে শেষ পর্যন্ত বাঘিনীটিকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় আয়ত্তে আনা সম্ভব হয়েছে।
বন দপ্তর সূত্রে খবর, খাঁচাবন্দি করার পর বাঘিনীটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সে সুস্থ ও সবল রয়েছে। এবার সেটিকে বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনারে করে সড়কপথে বক্সা টাইগার রিজার্ভের উদ্দেশ্যে রওনা করানো হবে। বক্সায় পৌঁছানোর পর তাকে প্রথমে একটি নির্দিষ্ট এনক্লোজারে রাখা হবে এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পর মূল জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। দীর্ঘ সময় পর বক্সার জঙ্গলে নতুন বাঘিনীর এই আগমনকে কেন্দ্র করে ব্যাপক আশাবাদী বন্যপ্রাণী প্রেমী থেকে শুরু করে বন আধিকারিকরা।

আরও খবর