বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

এআই প্রযুক্তিতে চিনা একাধিপত্যের নতুন চাল

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬
এআই প্রযুক্তিতে চিনা একাধিপত্যের নতুন চাল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) প্রযুক্তির বিশ্বমঞ্চে আমেরিকাকে টক্কর দিতে একজোট হল ২৯টি দেশ। বেজিংয়ের নেতৃত্বে গঠিত এই নতুন আন্তর্জাতিক সংগঠনের পোশাকি নাম ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোঅপারেশন অর্গানাইজ়েশন’ বা সংক্ষেপে ‘ওয়াইকো’ (WAICO)। সম্প্রতি সাংহাইতে আয়োজিত বিশ্ব কৃত্রিম মেধা সম্মেলনে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা করেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই পদক্ষেপের পর থেকেই আন্তর্জাতিক মহলে জল্পনা তীব্র হয়েছে— তবে কি এবার পরমাণু বা বাণিজ্যের পর কৃত্রিম মেধার বিশ্বও চিন ও আমেরিকার মধ্যে স্পষ্ট দ্বিধাবিভক্ত হতে চলেছে?

চলতি বছরের জুলাইয়ের তৃতীয় সপ্তাহে সাংহাইতে এক উচ্চপর্যায়ের বৈঠকের মাধ্যমে এই শক্তিশালী জোটের আত্মপ্রকাশ ঘটে। চুক্তি স্বাক্ষরের সেই বিশেষ অনুষ্ঠানে চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র পাশাপাশি উপস্থিত ছিলেন রাষ্ট্রপুঞ্জের (UN) মহাসচিব অ্যান্টেনিয়ো গুতারেজও। ওয়াইকোর সদর দফতর করা হয়েছে সাংহাই শহরকে। এই জোটের প্রতিষ্ঠাতা সদস্যদের তালিকায় রাশিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মতো গুরুত্বপূর্ণ গ্লোবাল সাউথের দেশগুলি রয়েছে। তবে তাৎপর্যপূর্ণভাবে আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন কিংবা ভারত এই চিনা অক্ষের বাইরেই রয়েছে।
সম্মেলনের মঞ্চ থেকে প্রেসিডেন্ট শি জিনপিং বার্তা দেন, কৃত্রিম মেধার বিকাশ কোনও একটি একক দেশের একাধিপত্যে চলা উচিত নয়, বরং এটি সবার জন্য উন্মুক্ত হওয়া প্রয়োজন। ওয়াইকোর মূল লক্ষ্য হল উন্নয়নশীল দেশগুলির কাছে সস্তায় ওপেন-সোর্স এআই প্রযুক্তি ও পরিকাঠামো পৌঁছে দেওয়া।
তবে এই ‘মহৎ’ উদ্দেশ্যের আড়ালে বড়সড় ভূ-রাজনৈতিক চাল দেখছেন আন্তর্জাতিক সামরিক ও প্রযুক্তি বিশেষজ্ঞরা। তাঁদের মতে, ওয়াশিংটনের নেতৃত্বাধীন প্রযুক্তি-বলয়কে বাগে আনতেই বেজিং এই ‘ডিজিটাল সিল্ক রোড’ তৈরি করল। আমেরিকার দামি এআই সিস্টেমের (যেমন OpenAI) বিকল্প হিসেবে চিনের ‘ডিপসিক’ (DeepSeek) বা ‘জেড.এআই’ (Z.ai)-এর মতো মডেলগুলিকে এই ২৯টি দেশে ছড়িয়ে দেওয়াই চিনের আসল উদ্দেশ্য। ওয়াইকোর এই আগ্রাসী উত্থান আগামী দিনে বিশ্বজুড়ে এক নতুন ‘এআই ঠান্ডা যুদ্ধ’ (AI Cold War) ডেকে আনবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও হট টপিক