বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

বিহার থেকে ট্রেনের বস্তায় কচ্ছপ পাচার

বিহার থেকে ট্রেনের বস্তায় কচ্ছপ পাচার

২২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ বিহার থেকে ট্রেনের কামরায় বস্তাবন্দি হয়ে কচ্ছপ আসছিল দক্ষিণ দিনাজপুরে। লক্ষ্য ছিল, জেলার বিভিন্ন গ্রামীণ হাটে চড়া দামে সেগুলি বিক্রি করা। কিন্তু শেষরক্ষা হলো না। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG) এবং বন দফতরের যৌথ অভিযানে গঙ্গারামপুর থেকে উদ্ধার হলো ২৭টি কচ্ছপ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আন্তঃরাজ্য কচ্ছপ পাচার চক্রের এক বড়সড় নেটওয়ার্কের হদিস পেয়েছেন তদন্তকারীরা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার উদ্ধার হওয়া কচ্ছপগুলির মধ্যে ভারতীয় সফট সেল এবং ফ্ল্যাপ সেল প্রজাতির কচ্ছপ রয়েছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী এই কচ্ছপগুলি ধরা বা বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। ধৃত পাচারকারীরা স্বীকার করেছে, বিহারের বিভিন্ন এলাকা থেকে অত্যন্ত অমানবিক উপায়ে বস্তার মুখ বেঁধে ট্রেনে করে এগুলি এ রাজ্যে আনা হতো। শুধু দক্ষিণ দিনাজপুর নয়, উত্তরবঙ্গের একটা বড় অংশ জুড়েই এই চক্র জাল বিস্তার করেছে। তদন্তকারীদের দাবি, এই চক্রটি দীর্ঘদিন ধরে সক্রিয়। এর আগেও উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থেকে এসে বন আধিকারিকেরা গঙ্গারামপুর থেকে বাসে তোলার মুখে কচ্ছপ উদ্ধার করেছিলেন। বিহার থেকে ট্রেনে আসার পর কচ্ছপগুলি শিলিগুড়ি, কোচবিহারসহ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে বাসের ছাদে চাপিয়ে অবৈধভাবে পাঠানো হতো। এই চক্রের মূল মাথাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, "ধৃতদের জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। এই চক্রে বিহার এবং এ রাজ্যের আরও কয়েকজন জড়িয়ে রয়েছে। তাদের নামও আমরা জানতে পেরেছি। পুরো চক্রটিকে ধরার জন্য তল্লাশি চালানো হচ্ছে।" উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে আপাতত বন দফতরের হেফাজতে রাখা হয়েছে। সেগুলিকে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বনাধিকারিকেরা।

জঙ্গলমহলে যাবে বেঙ্গল সাফারির বাঘ

জঙ্গলমহলে যাবে বেঙ্গল সাফারির বাঘ

২২ জুলাই, ২০২৬
গৌরীদেবীতে মাস বেসিক লাইফ সাপোর্ট (Basic Life Support) মুভমেন্ট প্রোগ্রাম

গৌরীদেবীতে মাস বেসিক লাইফ সাপোর্ট (Basic Life Support) মুভমেন্ট প্রোগ্রাম

২১ জুলাই, ২০২৬
কাজের টোপ দিয়ে শান্তিপুরে বধূকে ধর্ষণ

কাজের টোপ দিয়ে শান্তিপুরে বধূকে ধর্ষণ

২১ জুলাই, ২০২৬
সাদা কাগজ জমা দিয়ে কাজ! নিশীথের নিশানায় ঠিকাদারেরা

সাদা কাগজ জমা দিয়ে কাজ! নিশীথের নিশানায় ঠিকাদারেরা

২১ জুলাই, ২০২৬
দাদুর চিতার আগুনে ঝাঁপ যুবকের, চাঞ্চল্য নবদ্বীপে

দাদুর চিতার আগুনে ঝাঁপ যুবকের, চাঞ্চল্য নবদ্বীপে

২১ জুলাই, ২০২৬
চলন্ত লোকাল ট্রেন থেকে মহিলা যাত্রীকে ধাক্কা

চলন্ত লোকাল ট্রেন থেকে মহিলা যাত্রীকে ধাক্কা

২১ জুলাই, ২০২৬
সাইবার সেলের দক্ষতায় বড় সাফল্য, ফিরল ৫০টি মোবাইল

সাইবার সেলের দক্ষতায় বড় সাফল্য, ফিরল ৫০টি মোবাইল

২০ জুলাই, ২০২৬
নওদায় জলঙ্গী থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, তদন্তে পুলিশ

নওদায় জলঙ্গী থেকে উদ্ধার বিজেপি কর্মীর দেহ, তদন্তে পুলিশ

২০ জুলাই, ২০২৬
জৈব সারেই ফিরবে মাটির প্রাণ! মেমারিতে বার্তা দিল ইফকো

জৈব সারেই ফিরবে মাটির প্রাণ! মেমারিতে বার্তা দিল ইফকো

২০ জুলাই, ২০২৬
১৩০টি চারা গাছ, আর এক বুক সবুজ স্বপ্ন! অরণ্য সপ্তাহে মেমারিকে বদলে দেওয়ার লড়াই

১৩০টি চারা গাছ, আর এক বুক সবুজ স্বপ্ন! অরণ্য সপ্তাহে মেমারিকে বদলে দেওয়ার লড়াই

২০ জুলাই, ২০২৬
"মেসি-মেসি" রব থেকে "ওলে-ওলে", ব্যারাক স্কোয়ারে রাতভর ফুটবল জ্বর

"মেসি-মেসি" রব থেকে "ওলে-ওলে", ব্যারাক স্কোয়ারে রাতভর ফুটবল জ্বর

২০ জুলাই, ২০২৬