বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

"মেসি-মেসি" রব থেকে "ওলে-ওলে", ব্যারাক স্কোয়ারে রাতভর ফুটবল জ্বর

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬
"মেসি-মেসি" রব থেকে "ওলে-ওলে", ব্যারাক স্কোয়ারে রাতভর ফুটবল জ্বর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: রাত বাড়ছিল আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল ভিড়। জেলা শাসকের বাংলোর সামনের ব্যারাক স্কোয়ার ময়দান তখন ফুটবলপ্রেমীদের দখলে।

মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে বিশাল জায়ান্ট স্ক্রিনে হচ্ছিল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল। সামনে স্পেন, অপরদিকে আর্জেন্টিনা।

মাঠের ৮০% গলা ছিল আর্জেন্টিনার জন্য। "মেসি-মেসি" নামে কেঁপে উঠছিল ব্যারাক স্কোয়ার। ৯০ মিনিট গোলশূন্য,  টানটান উত্তেজনা। তারপর অতিরিক্ত সময়। স্পেনের একমাত্র গোল। 

আর সঙ্গে সঙ্গেই নীরবতা ভেঙে উল্লাস। স্পেন সমর্থকদের নাচ, বাজি, চিৎকারে ভোর সাড়ে ৩ টেতে ঘুম ভাঙল বহরমপুরের।

জেলাশাসক থেকে বিডিও, প্রশাসনের কর্তারা নিজেরাও ছিলেন মাঠে। নিরাপত্তার কোনও খামতি ছিল না।

ফুটবলপ্রেমীদের একটাই কথা, "এই রাতটা আমরা ভুলব না। জেলা প্রশাসনকে ধন্যবাদ।"