বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

লালবাগ মহকুমা আদালতে জাল উকিল আটক

লালবাগ মহকুমা আদালতে জাল উকিল আটক

১ সেপ্টেম্বর, ২০২৬

রিচা দত্ত, মুর্শিদাবাদ: এবার জাল উকিল ধরা পড়ল লালবাগ মহকুমা আদালতে। দীর্ঘ কয়েক বছর ধরে উকিল পরিচয় দিয়ে আদালতে কাজ চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি। লালবাগ শ্যামাসুন্দরী বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম মিজানুর রহমান, ভগবানগোলা থানা এলাকার বাসিন্দা। ঘটনার সূত্রপাত চলতি বছরের ২০শে এপ্রিল। অভিযোগ, ওই দিন মিজানুর রহমান এক মক্কেলকে একটি এফিডেভিট করে দেন। কয়েকদিন আগে সেই এফিডেভিটটি দেখিয়ে ওই মক্কেল ফের আদালতে আসেন আরেকটি এফিডেভিট করাতে। তখনই এফিডেভিটটি দেখে সন্দেহ হয় বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের। এরপর আইনজীবীরা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন। অনুসন্ধানে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায়, ওই এফিডেভিটটি সম্পূর্ণ জাল। শুধু তাই নয়, ওই ব্যক্তি এসিজেএম-এর সই ও সিল এবং মোর সেলিম শেখ নামে এক আইনজীবীর সিল ও সই জাল করেছেন। বিষয়টি জানাজানি হতেই বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুর্শিদাবাদ থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে অভিযুক্ত মিজানুর রহমানকে আটক করে। এই ঘটনায় আইনজীবী মোর সেলিম শেখের পক্ষ থেকে মুর্শিদাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মুখ্যমন্ত্রী আসছেন: বালুরঘাটে সাফাই অভিযান শুরু

মুখ্যমন্ত্রী আসছেন: বালুরঘাটে সাফাই অভিযান শুরু

১ সেপ্টেম্বর, ২০২৬
হাসপাতাল চত্বরে ধূমপান ও তামাক সেবনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কালনা হাসপাতালে

হাসপাতাল চত্বরে ধূমপান ও তামাক সেবনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কালনা হাসপাতালে

৩১ আগস্ট, ২০২৬
বেলডাঙ্গায় পথ দুর্ঘটনায় মৃত ওভারব্রিজের ঠিকাদার, শোকের ছায়া পরিবারে

বেলডাঙ্গায় পথ দুর্ঘটনায় মৃত ওভারব্রিজের ঠিকাদার, শোকের ছায়া পরিবারে

৩১ আগস্ট, ২০২৬
১২ দফা দাবিতে রামপুরহাট মহকুমা শাসকের দ্বারস্থ সিপিআই(এম), দ্রুত সমাধানের দাবি

১২ দফা দাবিতে রামপুরহাট মহকুমা শাসকের দ্বারস্থ সিপিআই(এম), দ্রুত সমাধানের দাবি

৩১ আগস্ট, ২০২৬
হায়দারপুরে বেহাল রাস্তা সংস্কার শুরু 

হায়দারপুরে বেহাল রাস্তা সংস্কার শুরু 

৩১ আগস্ট, ২০২৬
লালবাগের হোটেলে পুলিশের হানা, গ্রেফতার মালিক-ম্যানেজার সহ ৫

লালবাগের হোটেলে পুলিশের হানা, গ্রেফতার মালিক-ম্যানেজার সহ ৫

৩০ আগস্ট, ২০২৬
রোমাঞ্চকর ফাইনালে শশিনাড়া ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন অন্নপূর্ণা ফার্নিচার মেমারি

রোমাঞ্চকর ফাইনালে শশিনাড়া ফুটবল ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন অন্নপূর্ণা ফার্নিচার মেমারি

৩০ আগস্ট, ২০২৬
নিজের টাকা খরচ করে ‘আদর্শ’ বার্তা ভাতারের বিধায়ক সৌমেনের 

নিজের টাকা খরচ করে ‘আদর্শ’ বার্তা ভাতারের বিধায়ক সৌমেনের 

৩০ আগস্ট, ২০২৬
নন্দীগ্রামে মিডডে মিল পরিদর্শনে জেলাশাসক

নন্দীগ্রামে মিডডে মিল পরিদর্শনে জেলাশাসক

৩০ আগস্ট, ২০২৬
দুর্নীতি রুখতে পঞ্চায়েতে স্পেশাল অডিট, কড়া বার্তা মন্ত্রী দিলীপের

দুর্নীতি রুখতে পঞ্চায়েতে স্পেশাল অডিট, কড়া বার্তা মন্ত্রী দিলীপের

৩০ আগস্ট, ২০২৬
আশিসের বাড়িতে মুখ্যমন্ত্রী, জড়িয়ে ধরলেন ছেলেকে

আশিসের বাড়িতে মুখ্যমন্ত্রী, জড়িয়ে ধরলেন ছেলেকে

২৯ আগস্ট, ২০২৬