বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

কালনায় মন্দিরের প্রণামী বাক্স ভেঙে লুট, প্রকাশ্যে টাকা গুনে পকেটে ভরল চোর

প্রকাশিত: ২৯ আগস্ট, ২০২৬
কালনায় মন্দিরের প্রণামী বাক্স ভেঙে লুট, প্রকাশ্যে টাকা গুনে পকেটে ভরল চোর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত কালনার তালবোনা এলাকার সার্বজনীন শ্রী চৈতন্য কীর্তন কমিটির, রাধাগোবিন্দের মন্দিরে প্রণামী বাক্স ভেঙে টাকা পয়সা নিয়ে উধাও চোর। ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এসেছে। দেখা যাচ্ছে একটি বস্তা জাতীয় ব্যাগের মধ্যে টাকা পয়সা নিয়ে, স্থানীয় এলাকায় একটি সোনার দোকানের সামনে সেই টাকা পয়সা গুলিকে গুনে, নিজের পকেটে ঢোকাচ্ছে ওই চোর। ঘটনার পর আতঙ্কিত ওই এলাকায় থাকা দোকানি ও স্থানীয় বাসিন্দারা। স্থানীয় এলাকার একটি সোনার দোকানে থাকা সিসিটিভি ফুটেজে পুরো ঘটনা দেখা গেছে। এদিন শনিবার মন্দির কমিটি জানায়, মন্দিরের গ্রিলের পাশে থাকা স্লাইডিং এর কাচ সরিয়ে একটি লাঠির সাহায্যে প্রণামী বাক্সটি টেনে নেয়ার পর, সেটিকে একটি পাথরের সাহায্যে ভেঙে সেখান থেকে টাকা পয়সা লুট করে চম্পট দেয় চোর। এদিন শনিবার আনুমানিক বেলা সাড়ে এগারোটা নাগাদ সেখানে তদন্তে আছে কালনা থানার পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।