বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

ফুলেফেঁপে উঠছে দামোদর! দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে

ফুলেফেঁপে উঠছে দামোদর! দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া হচ্ছে

৩ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: লাগাতার বর্ষণে ঝাড়খণ্ড ও এ রাজ্যে ফের ভয়াবহ রূপ ধারণ করতে শুরু করেছে দামোদর নদ। ঝাড়খণ্ডের সীমানায় নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি সামাল দিতে পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে দফায় দফায় বিপুল পরিমাণ জল ছাড়া হচ্ছে। এই জল সরাসরি এসে পৌঁছাচ্ছে দুর্গাপুর ব্যারেজে। এর জেরে গত চব্বিশ ঘণ্টায় দুর্গাপুর ব্যারেজের জলস্তর বিপজ্জনকভাবে বাড়তে শুরু করেছে। রাজ্য সেচ দপ্তর সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, বুধবার দুপুরের পর থেকেই দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার গতি মারাত্মক বাড়ানো হয়েছে। ব্যারেজের লকগেটগুলি খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ১ লক্ষ ১১ হাজার ৪০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। বিপুল পরিমাণ এই জল ছাড়ার জেরে দামোদরের নিম্ন অববাহিকার জেলাগুলিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যেই সংলগ্ন ব্লকগুলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। পরিস্থিতি আরও জটিল করে তুলেছে আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস। হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ আরও বাড়লে ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ বহুগুণ বৃদ্ধি করা হতে পারে। জল আরও বাড়লে দামোদরের দু’কূল ছাপিয়ে বিস্তীর্ণ চাষের জমি ও গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেচ দপ্তরের আধিকারিকরা ২৪ ঘণ্টা ব্যারেজের জলস্তরের ওপর কড়া নজরদারি চালাচ্ছেন।

পাইকর কৃষাণ মান্ডির পাশে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল লটারির টিকিট

পাইকর কৃষাণ মান্ডির পাশে পুলিশের অভিযান, উদ্ধার বিপুল লটারির টিকিট

২ সেপ্টেম্বর, ২০২৬
বহরমপুরে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ পালন, ক্রেতা সচেতনতায় জোর প্রশাসনের

বহরমপুরে উপভোক্তা অধিকার সুরক্ষা সপ্তাহ পালন, ক্রেতা সচেতনতায় জোর প্রশাসনের

২ সেপ্টেম্বর, ২০২৬
সাক্ষরতার আলো পৌঁছে দিতে পথে নামল দুই ট্যাবলো, বহরমপুরে উদ্বোধন করলেন মন্ত্রী গৌরীশঙ্কর 

সাক্ষরতার আলো পৌঁছে দিতে পথে নামল দুই ট্যাবলো, বহরমপুরে উদ্বোধন করলেন মন্ত্রী গৌরীশঙ্কর 

২ সেপ্টেম্বর, ২০২৬
শিশুশ্রম রুখতে চাঁচলের হোটেল-রেস্তোরাঁয় আচমকা হানা শ্রম দপ্তরের 

শিশুশ্রম রুখতে চাঁচলের হোটেল-রেস্তোরাঁয় আচমকা হানা শ্রম দপ্তরের 

২ সেপ্টেম্বর, ২০২৬
ওয়ার্ড বেড়ে ৫৩, দুর্গাপুর নগর নিগমে ব্যাপক প্রশাসনিক রদবদল

ওয়ার্ড বেড়ে ৫৩, দুর্গাপুর নগর নিগমে ব্যাপক প্রশাসনিক রদবদল

২ সেপ্টেম্বর, ২০২৬
প্রযুক্তির দৌড়ে বেসরকারি স্কুলকে টেক্কা শান্তিপুরের সরকারি স্কুলের

প্রযুক্তির দৌড়ে বেসরকারি স্কুলকে টেক্কা শান্তিপুরের সরকারি স্কুলের

২ সেপ্টেম্বর, ২০২৬
বাড়ি থেকে উদ্ধার প্রায় ২৮ কেজি গাঁজা, আটক ২

বাড়ি থেকে উদ্ধার প্রায় ২৮ কেজি গাঁজা, আটক ২

১ সেপ্টেম্বর, ২০২৬
সোমবার গভীর রাতে বাইক দুর্ঘটনা, খবর পেয়ে উপস্থিত হয় ভাতারের বিধায়ক সৌমেন

সোমবার গভীর রাতে বাইক দুর্ঘটনা, খবর পেয়ে উপস্থিত হয় ভাতারের বিধায়ক সৌমেন

১ সেপ্টেম্বর, ২০২৬
খাবারের মান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে শক্তিগড়ে ল্যাংচার দোকানে হানা

খাবারের মান ও স্বাস্থ্যবিধি খতিয়ে দেখতে শক্তিগড়ে ল্যাংচার দোকানে হানা

১ সেপ্টেম্বর, ২০২৬
ফরাক্কায় আল-আমীন মিশন ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য

ফরাক্কায় আল-আমীন মিশন ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য

১ সেপ্টেম্বর, ২০২৬
পানাগড়ে ভয়াবহ আগুন, ভস্মীভূত স্কুটার শোরুম

পানাগড়ে ভয়াবহ আগুন, ভস্মীভূত স্কুটার শোরুম

১ সেপ্টেম্বর, ২০২৬

এই বিভাগের আরও খবর