বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

প্রযুক্তির দৌড়ে বেসরকারি স্কুলকে টেক্কা শান্তিপুরের সরকারি স্কুলের

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬
প্রযুক্তির দৌড়ে বেসরকারি স্কুলকে টেক্কা শান্তিপুরের সরকারি স্কুলের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলির সঙ্গে প্রযুক্তির দৌড়ে অনেক সময় সরকারি স্কুল পিছিয়ে পড়ে, এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। কিন্তু সেই চেনা ছবিটাই এক লপ্তে বদলে দিল শান্তিপুরের কানাই বঙ্গ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। পড়ুয়াদের নিখুঁত সুরক্ষা এবং স্কুল পরিচালনায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এলাকায় এক অনন্য নজির গড়ে তুলেছে এই গ্রামীণ স্কুলটি।

সাধারণত সন্তানকে স্কুলে পাঠিয়ে অনেক সময়ই চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটান অভিভাবকেরা। সন্তান ঠিক সময়ে স্কুলে পৌঁছাল কি না, কিংবা স্কুল কখন ছুটি হচ্ছে— এই নিয়ে নানা আশঙ্কা তাড়া করে বেড়ায় পরিবারকে। অভিভাবকদের সেই দীর্ঘদিনের দুশ্চিন্তা দূর করতে এবার তৈরি হয়েছে ‘ডিভাইন একাডেমি’ নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অ্যাপের মাধ্যমে ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে একটি নোটিফিকেশন বা মেসেজ পৌঁছে যাবে অভিভাবকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে। একইভাবে স্কুলের পঠনপাঠন শেষে যখন ছুটি হবে, তখনও সঙ্গে সঙ্গে সতর্কবার্তা চলে যাবে বাড়িতে। ফলে বাড়ি বসে এক ক্লিকেই সন্তানের গতিবিধির ওপর নজর রাখতে পারবেন মা-বাবারা।
শুধুমাত্র উপস্থিতির খতিয়ান রাখাই নয়, স্কুল পরিচালনার অন্যান্য কাজও এই অ্যাপের মাধ্যমে অনেক সহজ হয়ে যাবে। সরকারি প্রাথমিক স্কুলের এই আধুনিক ভোলবদল দেখে স্বভাবতই খুশি এলাকার বাসিন্দারা। স্কুলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষানুরাগী মহলও। অনেকেই বলছেন, শান্তিপুরের এই স্কুলটি দেখিয়ে দিল যে সদিচ্ছা থাকলে পরিকাঠামোগত খামতি কাটিয়ে সরকারি বিদ্যালয়কেও আধুনিক ও বিশ্বস্ত করে তোলা সম্ভব। গ্রামীণ এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের এই ‘ডিজিটাল বিপ্লব’ আগামী দিনে অন্য স্কুলগুলিকেও পথ দেখাবে বলে আশা করা হচ্ছে।