বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

সাক্ষরতার আলো পৌঁছে দিতে পথে নামল দুই ট্যাবলো, বহরমপুরে উদ্বোধন করলেন মন্ত্রী গৌরীশঙ্কর 

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬
সাক্ষরতার আলো পৌঁছে দিতে পথে নামল দুই ট্যাবলো, বহরমপুরে উদ্বোধন করলেন মন্ত্রী গৌরীশঙ্কর 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: 'আর টিপসই নয়, এবার নিজের নাম নিজেই লিখুন’ - এই বার্তা নিয়েই মুর্শিদাবাদের পথে পথে ঘুরবে দুটি সচেতনতা ট্যাবলো। আগামী ৮ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসকে সামনে রেখে মঙ্গলবার বহরমপুরে ওই দুটি ট্যাবলোর শুভ সূচনা করলেন রাজ্যের গ্রন্থাগার দপ্তরের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ।

জেলা প্রশাসন এবং জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এদিন ফিতে কেটে ট্যাবলো দুটির যাত্রার সূচনা করেন মন্ত্রী। অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলাশাসক আর. অর্জুন, জেলা গ্রন্থাগার আধিকারিক এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

অনুষ্ঠান মঞ্চ থেকে মন্ত্রী বলেন, কেন্দ্রের নিউ ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম (NILP)-কে হাতিয়ার করে রাজ্যের প্রতিটি নিরক্ষর মানুষকে অক্ষরজ্ঞান দেওয়ার কাজ চলছে। বিগত সরকার এই প্রকল্পকে গুরুত্ব দেয়নি বলেই সাক্ষরতার নিরিখে বাংলা অনেকটাই পিছিয়ে পড়েছিল বলে অভিযোগ করেন তিনি।

২০৩০ সালের মধ্যে পশ্চিমবঙ্গকে ১০০ শতাংশ সাক্ষর রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সরকার। সেই লক্ষ্যপূরণে ৮ সেপ্টেম্বর বহরমপুর জেলা গ্রন্থাগারের সামনে থেকে একটি পদযাত্রা বের হবে, যা শেষ হবে রবীন্দ্র সদনে।

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, উদ্বোধন হওয়া ট্যাবলো দুটি আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত জেলার প্রতিটি ব্লকে, প্রত্যন্ত গ্রামে গিয়ে মানুষকে সাক্ষরতার গুরুত্ব বোঝাবে।

এদিন মন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে বাংলাকে সম্পূর্ণ সাক্ষর করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।