বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

পানাগড়ে শুরু হল বইমেলা, বইকে সঙ্গী করার বার্তা

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৬
পানাগড়ে শুরু হল বইমেলা, বইকে সঙ্গী করার বার্তা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, পানাগড়ঃ শনিবার থেকে পশ্চিম বর্ধমানের পানাগড়ে শুরু হল বহু প্রতীক্ষিত বইমেলা। এ দিন বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোমড়া রামকৃষ্ণ সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী আত্মানন্দ মহারাজ এবং বিধায়ক রাজু পাত্র। এ ছাড়াও এলাকার বহু বিশিষ্ট মানুষ ও বইপ্রেমীরা এই উদ্বোধনী পর্বে অংশ নেন। বইমেলাকে কেন্দ্র করে প্রথম দিন থেকেই পানাগড় ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে যথেষ্ট উৎসাহ চোখে পড়েছে।

উদ্বোধনী মঞ্চ থেকে বর্তমান সমাজের একটি গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরেন স্বামী আত্মানন্দ মহারাজ। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বর্তমান সময়ে শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের মধ্যেই অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার প্রবণতা মারাত্মক ভাবে বাড়ছে। এর ফলে বই পড়ার অভ্যাস ক্রমশ কমে যাচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতে এবং নতুন প্রজন্মকে সঠিক পথে রাখতে হলে বইকেই একমাত্র নিত্যসঙ্গী করে তোলা দরকার বলে বার্তা দেন মহারাজ।

অন্যদিকে, বইমেলার প্রসারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় বিধায়ক রাজু পাত্র। এ দিন অনুষ্ঠানের মঞ্চ থেকেই তিনি মেলা কমিটির হাতে নিজের তহবিল থেকে আর্থিক সহযোগিতা তুলে দেন। পাশাপাশি, মেলা পরিচালনা বা ভবিষ্যতে যে কোনও প্রয়োজনে তিনি সবসময় উদ্যোক্তাদের পাশে থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন। বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেলা কমিটির সদস্যরা।

উদ্যোক্তাদের তরফে সত্যব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, এই বইমেলা চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। মেলা প্রাঙ্গণে প্রতিদিনই সন্ধ্যায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। এ ছাড়া উদ্বোধনের দিন কচিকাঁচাদের উৎসাহ দিতে শিশু ও কিশোরদের জন্য একটি বসে আঁকো প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছিল, যেখানে বহু খুদে শিল্পী অংশগ্রহণ করে।

আরও জেলা খবর