বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ডোমকল পুরাতন বিডিও মোড়ে পথ দুর্ঘটনা! অটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬
ডোমকল পুরাতন বিডিও মোড়ে পথ দুর্ঘটনা! অটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদ জেলার ডোমকলের পুরাতন বিডিও মোড় এলাকায় অটো ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই যুবক। শুক্রবার এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

দুর্ঘটনায় আহত দুই যুবকের নাম ইমন সেখ (১৭) এবং সবুজ সেখ (১৯)। ইমন সেখের বাবার নাম বিল্লাল সেখ। দুজনেরই বাড়ি ডোমকলের মধুপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, পুরাতন বিডিও মোড় এলাকায় একটি অটো ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের জেরে মোটরসাইকেলে থাকা দুই যুবক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পরেই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের শারীরিক অবস্থা পরীক্ষা করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে দুই যুবকের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আহতদের পরিবার-পরিজন ও এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। দুই যুবকের দ্রুত সুস্থতা কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।

আরও জেলা খবর