বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মারগ্রাম থানার পুলিশের উদ্যোগে উদ্ধার ১৬টি হারানো মোবাইল

প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৬
মারগ্রাম থানার পুলিশের উদ্যোগে উদ্ধার ১৬টি হারানো মোবাইল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: মারগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক দায়িত্ব গ্রহণের পর থেকেই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একের পর এক পরিষেবামূলক উদ্যোগ গ্রহণ করে চলেছেন। সাধারণ মানুষের অভাব-অভিযোগ গুরুত্ব সহকারে শোনা এবং দ্রুত সমাধানের চেষ্টা করছেন তিনি।

 

সেই উদ্যোগেরই আরেকটি নজির দেখা গেল বীরভূমের মারগ্রাম থানায়। থানা এলাকার বেশ কয়েকজন বাসিন্দার নিত্যপ্রয়োজনীয় সঙ্গী মোবাইল ফোন হারিয়ে যাওয়ায় তাঁরা দুশ্চিন্তায় পড়েছিলেন। প্রত্যেকেই মারগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টিকে গুরুত্ব দিয়ে তদন্তে নামে পুলিশ। অবশেষে হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় মারগ্রাম থানার পুলিশ।

 

আজ উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজেদের হারানো মোবাইল ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি উপভোক্তারা। পুলিশের এই উদ্যোগের জন্য মারগ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক-সহ পুলিশকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁরা।

আরও জেলা খবর