বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মুর্শিদাবাদের সীমান্তে পুলিশের অভিযান! আটক ৫ বাংলাদেশি

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৬
মুর্শিদাবাদের সীমান্তে পুলিশের অভিযান! আটক ৫ বাংলাদেশি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চর বাজিতপুরে পুলিশের বিশেষ অভিযান। একসঙ্গে আটক পাঁচ বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার ভোররাতে রঘুনাথগঞ্জের চর বাজিতপুর এলাকায় জঙ্গিপুর ফাঁড়ির পুলিশের এই অভিযানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়।

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম জিয়ায়ুর রহমান, মনিরুল ইসলাম, নুর ইসলাম, রুহুল আমিন এবং মানিরুল শেখ। তাঁদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ উঠেছে।

 

জানা গিয়েছে, গোপন সূত্রে সন্দেহভাজন কয়েকজন ব্যক্তির উপস্থিতির খবর পেয়েই তড়িঘড়ি অভিযানে নামে পুলিশ। এরপর এলাকায় তল্লাশি চালিয়ে পাঁচজনকে আটক করা হয়। তাঁদের পরিচয় এবং ভারতে প্রবেশের বৈধ নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ।

 

পুলিশ সূত্রে আরও খবর, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আজ তাঁদের জঙ্গিপুর ফাঁড়ি থেকে সুতির আহিরণে অবস্থিত হোল্ডিং সেন্টারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

উল্লেখ্য, মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকা ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন হওয়ায় সীমান্ত নিরাপত্তা নিয়ে বরাবরই সতর্ক প্রশাসন। তবে একসঙ্গে পাঁচ বাংলাদেশি নাগরিক আটকের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। কীভাবে তাঁরা ভারতে প্রবেশ করলেন, এর পিছনে কোনও চক্রের যোগ রয়েছে কি না, তা নিয়েই এখন তদন্তের দিকে নজর রয়েছে।

আরও জেলা খবর