বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বোধিবৃক্ষ

বিমুক্তিফলদায়িনী

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৬
বিমুক্তিফলদায়িনী
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

যজ্ঞবিদ্যা মহাবিদ্যা গুহ্যবিদ্যা চ শোভনা। / আত্মবিদ্যা চ দেবী ত্বং বিমুক্তিফলদায়িনী।। অগ্নিপুরাণে বলা হয়েছে লক্ষ্মী পরমা অর্থাৎ পরমার্থময়ী। কিন্তু দেবী ভাগবতে তাঁর অর্থনৈতিক স্বরূপটি বেশ সুস্পষ্ট। এখানে অন্যস্তুতির সঙ্গে তাঁকে বলা হয়েছে " বাণিজ্যরূপাবণিজাম্" , তিনি বাণিজ্যরূপিণী, তিনিই সর্বপ্রকার শস্যের অধিষ্ঠাত্রী দেবতা, তিনিই সর্বভূতের জীবিকার উৎস। স্বর্গে তিনিই স্বর্গলক্ষ্মী, রাজগৃহে তিনিই রাজলক্ষ্মী, গৃহে তিনি গৃহলক্ষ্মী। তিনি শান্তা, দান্তা, সুশীলা, সর্বমঙ্গলা, লোভমোহাদি ষড়রিপুবিবর্জিতা দয়াবতী। এক কথায় ধন, জ্ঞান এবং শীল— তিনেরই মহনীয় বিকাশ দেবী লক্ষ্মীর দিব্য চরিত্র মাহাত্ম্যে। সর্বাত্মক বিকাশের অধিষ্ঠাত্রী দেবতা বলেই তিনি কমলা। কমল বা পদ্ম বিকাশ বা অভ্যুদয়ের প্রতীক। আচার্য শঙ্কর বলেছেন, " অর্থমনর্থম্"— অর্থই অনর্থের মূল। কারণ লক্ষ্মীকে বলা হয় চঞ্চলা। ধনৈশ্বর্য্য সর্বদাই হস্ত থেকে হস্তান্তরে পরিভ্রমণ করে বেড়ায়, একস্থানে স্থির হয়ে থাকে না। অসংযত ও ধর্মবুদ্ধিহীন মানুষের হাতে অধিক ধনসঞ্চিত হলে তার নিজস্ব চিত্তচাঞ্চল্য ঘটবেই এবং ফলে সে নানা প্রকার পাপ প্রবৃত্তিতে লিপ্ত হবেই। এমনকি ধনের অহঙ্কার কখনো কখনো বিবেকী ব্যক্তিকেও পথভ্রষ্ট করতে উদ্যত হয়। ভাগ্যের চাকা নিয়ত বিবর্তনশীল। চিরদিন কাহারো সমান নাহি যায়। যদিও প্রকৃত জ্ঞানী, চরিত্রবান, ধার্মিক এবং নিঃস্বার্থ মানুষের হাতে অর্থ এলে তা পরমার্থে পরিণত হয়। কারণ এই প্রকৃতির মানুষ আত্মভোগে অর্থের অপচয় করে না, লোককল্যাণের জন্যই তাঁদের জীবন ও অর্থ ব্যায়িত হয়। চরিত্র যদি শুদ্ধ ও সংযত হয় তবে ধন জগতে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য আনতে পারে। আপাতদৃষ্টিতে চঞ্চলা মনে হলেও দেবী লক্ষ্মী কিন্তু আমাদের নিয়ত সৎপথেই নিয়ন্ত্রিত করতে চান, ধর্ম এবং সংযমবুদ্ধিই তাঁর অভিপ্রেত।

আরও বোধিবৃক্ষ খবর