বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

হাসপাতালের ওষুধ নিয়ে কড়া স্বাস্থ্যদপ্তর, স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বতের নির্দেশ 

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
হাসপাতালের ওষুধ নিয়ে কড়া স্বাস্থ্যদপ্তর, স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বতের নির্দেশ 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকারি হাসপাতালে জীবনদায়ী ওষুধের গুণমান বজায় রাখতে এবং রোগীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ করল রাজ্য স্বাস্থ্যদপ্তর। এবার থেকে কলকাতা ও জেলার প্রতিটি সরকারি হাসপাতালে ওষুধের স্টক পরীক্ষা করতে চালু হচ্ছে সাপ্তাহিক স্ক্যান বা অডিট। এই বিষয়ে খুব শীঘ্রই একটি নয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) জারি করতে চলেছে দপ্তর। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় স্বয়ং এই কড়া নির্দেশিকার কথা জানিয়েছেন।

নতুন নিয়ম অনুযায়ী, প্রতি সাতদিন অন্তর রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে ওষুধের ভাণ্ডারে চিরুনি তল্লাশি চালানো হবে। এই সাপ্তাহিক অডিটের মূল লক্ষ্য হবে ওষুধের মেয়াদ বা এক্সপায়ারি ডেট পরীক্ষা করা। যদি দেখা যায় কোনও ওষুধ নির্দিষ্ট মেয়াদের চেয়ে পুরনো বা 'ব্যাকডেটেড', তবে রোগীদের সুরক্ষার স্বার্থে তা অবিলম্বে বাতিল করে দেওয়া হবে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, এই নিয়মিত তল্লাশিতে যদি ওষুধের স্টকে কোনও রকম ঘাটতি, গরমিল বা গাফিলতি ধরা পড়ে, তবে রেয়াত করা হবে না। সংশ্লিষ্ট হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সরাসরি কারণ দর্শানোর নোটিস বা 'শো কজ' করা হবে।
সম্প্রতি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ওষুধ নিয়ে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে। স্বাস্থ্যমন্ত্রী জানান, সেই ঘটনার পর থেকেই সরকারি হাসপাতালের ওষুধ স্ক্যান করার প্রক্রিয়া আরও কড়াকড়ি করার সিদ্ধান্ত নিয়েছে দপ্তর। রোগীদের জীবন নিয়ে কোনও রকম ঝুঁকি নেওয়া হবে না। প্রশাসনের এই কড়া মনোভাবের জেরে হাসপাতালগুলির ওষুধ বণ্টন ব্যবস্থায় স্বচ্ছতা ফিরবে এবং রোগীরা সুরক্ষিত থাকবেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও রাজ্য খবর