সর্বশেষ খবর
রামপুরহাটে সরকারি সাইকেল সারথি বিতরণ অনুষ্ঠানে বিধায়ক ধ্রুব সাহা
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: ভোট গণনার দিন ৪ মে বিজয়ী হওয়ার পর থেকেই একের পর এক কর্মসূচি, পথসভা, বিজয় মিছিল, সাংগঠনিক বৈঠক ও দলীয় কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন রামপুরহাট বিধানসভার বিজেপি বিধায়ক ধ্রুব সাহা। ২৫ বছর ধরে রামপুরহাটের তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা আশীষ বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে তাঁর জয় রাজ্য রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।
বিধায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই সংগঠন ও জনসংযোগের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতেও তাঁকে সক্রিয়ভাবে দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার রামপুরহাট-১ ব্লক অফিসে সরকারি প্রকল্পের আওতায় সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হন ধ্রুব সাহা। সেখানে উপস্থিত থেকে সরকারি প্রকল্পের সাইকেল ‘সারথি’ ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন তিনি।
বিধায়কের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট-১ ব্লকের বিডিও , জেলা সাধারণ সম্পাদক তথা রামপুরহাট ১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সান্তনু মন্ডল সহ অন্যান্য দলীয় নেতা-নেত্রী ও প্রশাসনিক আধিকারিকরা। সরকারি প্রকল্পের ‘সারথি’ সাইকেল হাতে পেয়ে স্বভাবতই খুশি রামপুরহাট অ্যাপ ব্লকের অন্তর্গত বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

