বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

রেশনে চোখের মণি স্ক্যান ও স্মার্ট অ্যাপ

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬
রেশনে চোখের মণি স্ক্যান ও স্মার্ট অ্যাপ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: রেশন বিতরণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, আধুনিক এবং দ্রুত করতে বড়সড় পদক্ষেপ করল খাদ্য দপ্তর। আগামীকাল, মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হতে চলেছে ‘স্মার্ট পিডিএস’ (Smart PDS) অ্যাপের মাধ্যমে রেশন সামগ্রী বণ্টন ব্যবস্থা। ডিজিটাল এই ব্যবস্থার পাশাপাশি এবার থেকে উপভোক্তাদের রেশন দেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে ‘আইরিস’ (Iris) বা চোখের মণি স্ক্যান করার বিশেষ প্রযুক্তি। সোমবার জলপাইগুড়ির ময়নাগুড়ি খাদ্য দপ্তরের আধিকারিকরা আনুষ্ঠানিকভাবে এই নতুন নিয়মের কথা ঘোষণা করেছেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এতদিন বহু ক্ষেত্রে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক মিলতে সমস্যা হওয়ায় সাধারণ মানুষকে রেশন পেতে ভোগান্তির মুখে পড়তে হতো। বিশেষ করে বয়স্ক মানুষ ও শ্রমিকদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যেত। সেই জটিলতা কাটাতেই এবার চোখের মণি স্ক্যান করার ডিভাইস বা যন্ত্র আনা হচ্ছে। এর ফলে ভুয়ো রেশন কার্ডের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হবে এবং প্রকৃত উপভোক্তারা দ্রুত তাঁদের প্রাপ্য সামগ্রী পাবেন।
তবে নতুন প্রযুক্তি চালুর প্রথম দিকে যদি কোনও উপভোক্তার চোখের মণি স্ক্যান করতে কারিগরি সমস্যা হয়, তার জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। খাদ্য দপ্তর জানিয়েছে, আইরিস স্ক্যান সফল না হলে গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। সেক্ষেত্রে বিকল্প হিসেবে আগের মতোই বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ নিয়ে রেশন দেওয়া হবে। মঙ্গলবার থেকে এই জোড়া ব্যবস্থা চালু হওয়ার ফলে সামগ্রিক রেশন বণ্টন প্রক্রিয়া অনেক বেশি নিখুঁত হবে বলে আশা করছেন খাদ্য দপ্তরের আধিকারিকরা।