বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) স্ব-সমীক্ষা শুরু

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) স্ব-সমীক্ষা শুরু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বীরভূম: প্রধানমন্ত্রী আবাস যোজনা (গ্রামীণ) স্ব-সমীক্ষা (Self Survey) শুরু হয়েছে। 

বীরভূম জেলার গ্রামীণ এলাকার নাগরিকের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং ভারত সরকারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের উদ্যোগে PMAY-G Self Survey-এর ব্যবস্থা করা হয়েছে।

যেসব পরিবার এখনও কাঁচা বা জরাজীর্ণ বাড়িতে বসবাস করছেন এবং পূর্বে  আবাস যোজনা -এর সুবিধা পাননি, তাঁরা এখন মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেরাই সমীক্ষা করতে পারবেন।

কারা Self Survey করবেন? যাঁদের নিজস্ব পাকা বাড়ি নেই। যাঁরা কাঁচা বা জরাজীর্ণ বাড়িতে বসবাস করেন। যাঁরা পূর্বে আবাস যোজনা-এর সুবিধা পাননি। যাঁরা প্রকৃতপক্ষে আবাসন সুবিধার প্রয়োজনীয়তার মধ্যে রয়েছেন

কেন Self Survey গুরুত্বপূর্ণ?
এই সমীক্ষার মাধ্যমে সম্ভাব্য উপভোক্তাদের তথ্য সংগ্রহ করা হবে। ভবিষ্যতে আবাসন প্রকল্পের সুবিধা প্রদানের ক্ষেত্রে এই তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।