বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

মন্দিরে গিয়ে ‘গণমুণ্ডন’ করলেন ৫ বিজেপি কর্মী! কেন? 

প্রকাশিত: ২৯ জুন, ২০২৬
মন্দিরে গিয়ে ‘গণমুণ্ডন’ করলেন ৫ বিজেপি কর্মী! কেন? 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কাঁথি: তৃণমূল জমানায় বিরোধী রাজনীতি করতে গিয়ে কম হেনস্থা পোহাতে হয়নি। একের পর এক মিথ্যা ও সাজানো মামলার চক্করে বারবার আদালতের চক্কর কাটতে হয়েছে। সেই কঠিন দিনগুলোতেই মহাদেবের দরবারে মাথা ঠুকে মানত করেছিলেন— রাজ্যে যেদিন ঘাসফুল শিবিরের পতন ঘটবে আর আসবে পদ্ম-সরকার, সেদিনই মাথা মুড়িয়ে নেবেন। অবশেষে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ঘটতেই সোমবার দুপুরে সেই মানত পূরণ করলেন বিজেপির পাঁচ কর্মী।

 

 গেরুয়া শিবিরের নেতারা এই অভিনব উদ্যোগের নাম দিয়েছেন ‘গণমুণ্ডন’ কর্মসূচি। বিজেপি কর্মীদের দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর ‘জেলার ছেলে’ শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই তাঁদের সেই দীর্ঘদিনের বাসনা পূরণ হয়েছে। সেই মতো সোমবার দুপুরে পূর্ব মেদিনীপুরের এগরা-১ ব্লকের সাহারা অঞ্চলের শিপুর বাজারে কেশবেশ্বর জিউ শিব মন্দিরে জড়ো হন পদ্মশিবিরের ওই কর্মীরা।

 

 সেখানেই শিব ঠাকুরের পুজো দিয়ে একে একে মাথা ন্যাড়া করেন তাঁরা। রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

তৃণমূল জমানার ‘রাজনৈতিক হয়রানি’র অবসান ঘটায় এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন ওই কর্মীরা। অন্যদিকে, এই ‘গণমুণ্ডন’ কর্মসূচিকে ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে যেমন চর্চা শুরু হয়েছে, তেমনই সামাজিক মাধ্যমেও তা দ্রুত ছড়িয়ে পড়েছে।