বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

তৃণমূল টাকা নেওয়ার ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬
তৃণমূল টাকা নেওয়ার ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: আবাস যোজনার দুর্নীতির মামলায় আইনি জট কাটেনি এখনও। বসিরহাট থানায় ইতিমধ্যেই দায়ের হয়েছে এফআইআর, চলছে পুলিশি তদন্তও। কিন্তু সেই তদন্ত প্রক্রিয়ার মাঝেই এবার তীব্র চাঞ্চল্য ছড়াল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর কৌশিক দত্তের এক বিস্ফোরক ভিডিও ঘিরে। যেখানে সরাসরি টাকা নিতে দেখা যাচ্ছে তৃণমূলের এই হেভিওয়েট নেতাকে।

অভিযুক্ত কৌশিকবাবু বসিরহাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। সম্প্রতি সমাজমাধ্যমে তাঁর এই টাকা নেওয়ার একটি ভিডিও ক্লিপ বিদ্যুৎ গতিতে ভাইরাল হয়েছে। ভিডিওটি সামনে আসতেই বসিরহাটের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যম। তবে তদন্ত চলাকালীন এই ধরনের ভিডিও প্রকাশ্যে আসায় চরম অস্বস্তিতে পড়েছে ঘাসফুল শিবির।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় প্রকল্প ‘আবাস যোজনা’র ঘর পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই জল অনেক দূর গড়ায় এবং শেষ পর্যন্ত পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করে। এই আবহে নতুন করে টাকা নেওয়ার এই ভিজ্যুয়াল ক্লিপটি সামনে আসায় বিরোধীরা সুর চড়াতে শুরু করেছে। বিজেপির দাবি, এই ভিডিওই প্রমাণ করে যে আবাস যোজনায় সাধারণ গরিব মানুষের টাকা কীভাবে লুট করা হয়েছে। পুলিশি তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। অন্যদিকে, এই ভিডিও নিয়ে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট প্রতিক্রিয়া মেলেনি। তদন্তের গতিপ্রকৃতি আগামীদিনে কোন দিকে ঘোরে, এখন সেটাই দেখার।

আরও রাজ্য খবর