বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

পিঙ্ক কার্ডেই সরকারি বাসে বাসভাড়া মুকুব!

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬
পিঙ্ক কার্ডেই সরকারি বাসে বাসভাড়া মুকুব!
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের ক্ষেত্রে ‘পিঙ্ক কার্ড’ বাধ্যতামূলক করার নিয়মে কিছুটা নরম মনোভাব নিল প্রশাসন। আগামী ১ আগস্ট থেকেই এই নয়া কার্ড ব্যবহার বাধ্যতামূলক করার কথা ঘোষণা করেছিল সরকার। তবে সাধারণ যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এখনই পিঙ্ক কার্ড নিয়ে খুব একটা কড়াকড়ি করা হবে না বলে পরিবহন দপ্তর সূত্রে জানানো হয়েছে। মূলত কার্ড তৈরির আবেদন প্রক্রিয়া নিয়ে যাত্রীদের একাংশের মনে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ১ জুন থেকে রাজ্যজুড়ে সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে সফর চালু করে সরকার। এতদিন আধার কার্ড কিংবা ভোটার কার্ডের মতো যে কোনও একটি বৈধ পরিচয়পত্র কন্ডাক্টরকে দেখালেই ফ্রিতে যাতায়াতের সুযোগ মিলছিল। পরবর্তীতে এই ব্যবস্থাকে আরও সুসংহত করতে ‘পিঙ্ক কার্ড’ আনার কথা ঘোষণা করা হয়। তবে দুই মাসের সময়সীমা দেওয়া হলেও, কার্ড কীভাবে তৈরি করতে হবে তা নিয়ে বিভ্রান্তি কাটেনি সাধারণ মহিলাদের একাংশের মনে। সেই কারণেই এখনই কড়া নিয়ম চালু করছে না দপ্তর।
পরিবহন দপ্তর জানিয়েছে, মহিলারা অফলাইন এবং অনলাইন—দু’ভাবেই এই বিশেষ কার্ডের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের জন্য পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে থাকা পিঙ্ক কার্ডের নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আধার ও ভোটার কার্ডের মতো জরুরি নথি আপলোড করলেই মিলবে একটি রিসিট। অন্যদিকে অফলাইনে নিজের এলাকার পঞ্চায়েত, পুরসভা, বিডিও কিংবা এসডিও অফিসে প্রয়োজনীয় নথিপত্র ও ছবি সহ ফর্ম জমা দিয়েও আবেদন করা যাবে। যতদিন না হাতে পিঙ্ক কার্ড আসছে, ততদিন আগের মতোই আধার বা ভোটার কার্ড দেখিয়েই সরকারি বাসে ফ্রিতে ভ্রমণ করা যাবে বলে আশ্বস্ত করেছে প্রশাসন।

আরও খবর