বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

রাস্তায় স্টোনচিপ, ট্রাকের ধাক্কায় মৃত দুই শিশু

প্রকাশিত: ১ আগস্ট, ২০২৬
রাস্তায় স্টোনচিপ, ট্রাকের ধাক্কায় মৃত দুই শিশু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কোলকাতাঃ শনিবার সকালে পথ দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। মৃতদের নাম আরাধ্যা সাউ (৯) এবং আরভ সাউ (৬)। এই ঘটনায় তাদের বাবা অভিষেক সাউ গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

আজ সকালে দুই সন্তানকে স্কুটিতে বসিয়ে খালসা মডেল স্কুলে নিয়ে যাচ্ছিলেন অভিষেকবাবু। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ধারে দীর্ঘদিন ধরে স্তূপাকার করে স্টোনচিপ ফেলে রাখা হয়েছিল। একটি ট্রাককে ওভারটেক করার সময় ওই স্টোনচিপে চাকা পিছলে স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। মুহূর্তের মধ্যে তিনজনেই ছিটকে পড়েন মূল রাস্তায়। ঠিক সেই সময়ই পিছন থেকে আসা ঘাতক ট্রাকটি তাঁদের ধাক্কা মারে।
চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় আরাধ্যা ও আরভের। রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েন বাবা। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে অভিষেকবাবুকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
এই ঘটনার খবর ছড়াতেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের অভিযোগ, প্রশাসনের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে বেআইনিভাবে রাস্তার ওপর স্টোনচিপ ফেলে রাখা হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। এই মরণফাঁদের জন্যই দুটি তাজা প্রাণ অকালে ঝরে গেল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে বুঝিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটল এবং এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। ঘাতক গাড়িটির সন্ধানে তল্লাশি শুরু করেছে তদন্তকারী দল। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর