বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

ওটিটিতে সুকেশ চন্দ্রশেখরের প্রতারণার কীর্তি, প্রকাশ্যে মুক্তির দিন

প্রকাশিত: ২৮ নভেম্বর, ২০২৬
ওটিটিতে সুকেশ চন্দ্রশেখরের প্রতারণার কীর্তি, প্রকাশ্যে মুক্তির দিন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বাস্তব জীবনের রোমাঞ্চকর ঘটনা বা সত্যিকারের অপরাধের কাহিনি পর্দায় দেখার প্রতি দর্শকদের আগ্রহ বরাবরই তুঙ্গে। সেই ধারা বজায় রেখেই এ বার ওটিটির পর্দায় উঠে আসছে দেশের অন্যতম চর্চিত ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের ২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতির কেচ্ছা। জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম নেটফ্লিক্স নিয়ে আসছে নতুন ক্রাইম ডকুমেন্টারি ‘লাভ, স্ক্যাম অউর ধোকা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’।

সংবাদমাধ্যম সূত্রে খবর, কেবল সুকেশকে ঘিরে তৈরি হওয়া চর্চিত বিতর্ক বা খবরের শিরোনামই নয়, বরং কীভাবে তিনি নিপুণভাবে প্রতারণার জাল বিছিয়েছিলেন, তার অজানা অধ্যায়ও তুলে ধরা হবে এই তথ্যচিত্রে। নেটফ্লিক্সের তরফে ইতিমধ্যেই এই ক্রাইম ডকুমেন্টারি মুক্তির দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, ২০২৬ সালের ১৮ ডিসেম্বর দর্শকদের দরবারে মুক্তি পাবে এই তথ্যচিত্রটি।

তবে নির্মাতাদের তরফে এখনও পর্যন্ত এই প্রজেক্টের কাস্টিং বা অন্যান্য খুঁটিনাটি বিষয়ে খুব একটা তথ্য প্রকাশ্যে আনা হয়নি। এটি একটি পূর্ণদৈর্ঘ্যের একক তথ্যচিত্র হিসেবে মুক্তি পাবে, নাকি একাধিক পর্বে বিভক্ত কোনো সিরিজ আকারে আসবে, তা-ও এখনও স্পষ্ট নয়।

‘লাভ, স্ক্যাম অউর ধোকা: দ্য সুকেশ চন্দ্রশেখর স্টোরি’ পরিচালনার গুরুদায়িত্বে রয়েছেন মৌমিতা সেন এবং নিয়ান্থা শেখর। দেশের অন্যতম হাই-প্রোফাইল এই প্রতারণা মামলার নেপথ্য কাহিনি পর্দায় দেখার জন্য এখন থেকেই মুখিয়ে রয়েছেন ক্রাইম থ্রিলার প্রেমী দর্শকরা।

আরও খবর